এইচএসসি পরীক্ষার্থী কমেছে প্রায় ২ লাখ

১৯ অক্টোবর ২০২২, ০১:৩৯ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫২ PM
এইচএসসি পরীক্ষার্থী

এইচএসসি পরীক্ষার্থী © সংগৃহীত

আগামী ৬ নভেম্বর (রোববার) থেকে শুরু হতে যাচ্ছে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার গত বছরের তুলনায় পরীক্ষার্থী কমেছে ১ লাখ ৯৬ হাজার ২৮৩ জন। 

বুধবার (১৯ অক্টোবর) সচিবালয়ে পরীক্ষার বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

গত বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন।

এবার মোট ১১টি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যা ৬ লাখ ২২ হাজার ৭৯৬ জন এবং ছাত্রী সংখ্যা ৫ লাখ ৮০ হাজার ৬১১ জন। মোট কেন্দ্র সংখ্যা ২ হাজার ৬৪৯টি, মোট প্রতিষ্ঠান ৯ হাজার ১৮১টি। গত বছরের তুলনায় কেন্দ্র বেড়েছে ২৮টি, প্রতিষ্ঠান কমেছে ২টি।

আরও পড়ুন: এক মাসেরও বেশি সময় বন্ধ থাকবে সকল কোচিং সেন্টার

জানা গেছে, চলতি বছরের এইচএসসি ও সমমানের ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন পরীক্ষার্থীর মধ্যে নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষায় অংশ নেবেন ৯ লাখ ৮৫ হাজার ৭১৩ জন শিক্ষার্থী। আর মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য আলিম পরীক্ষায় অংশ নেবেন ৯৪ হাজার ৭৬৩ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি বিএম, ভোকেশনাল এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় অংশ নেবেন ১ লাখ ২২ হাজার ৯৩১ জন পরীক্ষার্থী। ৯ হাজার ১৮১টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা ২ হাজার ৬৪৯ টি কেন্দ্র এইচএসসি ও সমমানের পরীক্ষা দেবেন।

প্রথমে বহুনির্বাচনী এবং পরে রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে, মাঝে কোনো বিরতি থাকবে না। পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে।

বর্ষবরণে প্রস্তুত চবি, বর্ণিল আয়োজনে মুখর ক্যাম্পাস
  • ১৩ এপ্রিল ২০২৬
এক ফোনেই ভেস্তে যায় ২১ ঘণ্টার সমঝোতা, জেডি ভ্যান্সকে কল করে…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদাবাজ ধরে হোয়াটসঅ্যাপে ভিডিও দিলেই ২৪০০ টাকার পাঞ্জাবি, …
  • ১৩ এপ্রিল ২০২৬
রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও একজনের মৃত্যু
  • ১৩ এপ্রিল ২০২৬
সভাপতি বিএনপির, জামায়াতের সাধারণ সম্পাদক—১৫ পদে কোন দলটি কত…
  • ১৩ এপ্রিল ২০২৬
নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৩ এপ্রিল ২০২৬