একাদশের বিষয়-গ্রুপ পরিবর্তন শুরু কাল

১৮ অক্টোবর ২০২২, ০৮:১৩ AM
একাদশের বিষয়-গ্রুপ পরিবর্তন শুরু কাল

একাদশের বিষয়-গ্রুপ পরিবর্তন শুরু কাল © ফাইল ছবি

২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিষয়, গ্রুপ, শিফট, ভার্সন, ছবি পরিবর্তন ও ভর্তি বাতিল কার্যক্রম আগামীকাল (১৯ অক্টোবর) মঙ্গলবার থেকে ৩০ অক্টোবর পর্যন্ত চলবে। ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেনের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন, অনলাইন টিসি, ম্যানুয়াল বিটিসি, বিষয় পরিবর্তন, গ্রুপ পরিবর্তন, শিফট পরিবর্তন, ভার্সন পরিবর্তন, ছবি পরিবর্তন ও ভর্তি বাতিল কার্যক্রম আগামী ১৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত চলবে।

আরও পড়ুন: ভিকারুননিসার একাদশ শ্রেণীর এক প্রশ্নে ৩০ ভুল!

অনলাইনে এসব কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের বোর্ডে যোগাযোগের কোনো প্রয়োজন নেই বলেও  আদেশে জানানো হয়।  

প্রতি বিষয় পরিবর্তনে ২০০ টাকা, বিভাগ বা গ্রুপ পরিবর্তনে ৮০০ টাকা, অনলাইন টিসি বা বিটিসির জন্য ৭০০ টাকা এবং ভর্তি বাতিলের জন্য ৬০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। তবে শিফট, ভার্সন, ছবি পরিবর্তন এবং চতুর্থ বিষয় বাতিলের জন্য কোনো ফির প্রয়োজন নেই।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬