বাউবি’র এইচএসসি পরীক্ষা শুরু ২৩ সেপ্টেম্বর

২১ সেপ্টেম্বর ২০২২, ১২:০৭ AM
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) চলতি বছরের এইচএসসি পরীক্ষা আগামী ২৩ সেপ্টেম্বর থেকে (শুক্রবার) শুরু হবে। যা চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত।

আজ মঙ্গলবার বাউবি’র ভারপ্রাপ্ত পরিচালক (তথ্য ও জনসংযোগ) ড. আ. ফ. ম মেজবাহ উদ্দিনের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।  

এতে বলা হয়, চলতি বছরের এইচএসসি পরীক্ষা আগামী ২৩ সেপ্টেম্বর (শুক্রবার) শুরু হবে। সারাদেশের জেলা-উপজেলা পর্যায়ে ৩০৮টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বর্ষে সর্বমোট ৮৮ হাজার ২৩৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে পুরুষ পরীক্ষার্থী ৫৩ হাজার ৬২৬ জন এবং নারী পরীক্ষার্থী ৩৪ হাজার ৬১২ জন।

আরও বলা হয়, এ পরীক্ষা শুধুমাত্র শুক্র ও শনিবার বন্ধের দিনগুলোতে সকাল এবং বিকেলে অনুষ্ঠিত হবে। প্রত্যেক পরীক্ষার্থীকে তাঁর পরীক্ষার মূল আইডি কার্ডসহ যথা সময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। 

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬