যশোর শিক্ষাবোর্ডের স্থগিত এমসিকিউ পরীক্ষা ৩০ সেপ্টেম্বর

২০ সেপ্টেম্বর ২০২২, ১১:১৬ AM
যশোর বোর্ড

যশোর বোর্ড © সংগৃহীত

যশোর শিক্ষাবোর্ডের স্থগিত বাংলা (আবশ্যিক) ২য় পত্রের এমসিকিউ পরীক্ষা ৩০ সেপ্টেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ওইদিন বেলা ১১.০০ টা থেকে ১১.২০ প শুরু হবে। মঙ্গলবার বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এর আগে চলমান এসএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষা স্থগিত করেছে শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ। রুটিন অনুযায়ী শনিবার (১৭ সেপ্টেম্বর) পরীক্ষা হওয়ার কথা ছিল। 

আরও পড়ুন: নকলের দায়ে ৬৬ শিক্ষার্থী বহিষ্কার, অনুপস্থিত ৩২ হাজার

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) নড়াইলের কালিয়া ও লোহাগড়া উপজেলার ৪টি পরীক্ষাকেন্দ্রে বাংলা প্রথম পত্রের পরীক্ষার সময় বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনি প্রশ্নপত্র (এমসিকিউ) বিতরণ করার কারণে তা স্থগিত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র। তবে রুটিন অনুযায়ী শনিবার বাংলা দ্বিতীয় পত্র (সৃজনশীল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৪০ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র বলেন, ‘চলমান এসএসসি পরীক্ষার প্রথমদিন বৃহস্পতিবার নড়াইলের কালিয়া উপজেলার প্যারী শংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং লোহাগড়া উপজেলার দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয় ও ইতনা কলেজিয়েট স্কুলের পরীক্ষা কেন্দ্রে বাংলা প্রথম পত্রের এমসিকিউ প্রশ্নপত্রের জায়গায় বাংলা দ্বিতীয় পত্রের (এমসিকিউ) বিতরণ করা হয়েছিল। পরীক্ষা নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি যাতে না হয়, সেই কারণেই এই সিদ্ধান্ত। আন্তঃশিক্ষাবোর্ডের সঙ্গে আলোচনা করে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে। 

 

৩ অক্টোবর কলকাতার সল্ট লেকে খেলবে ব্রাজিল
  • ৩১ জুলাই ২০২৬
দেশের সব জেলা শিক্ষা অফিসারদের জরুরি নির্দেশনা দিল মাউশি
  • ৩১ জুলাই ২০২৬
জুলাইযোদ্ধারা ক্ষমতার পরিবর্তন নয়, সিস্টেমের পরিবর্তন চেয়েছ…
  • ৩০ জুলাই ২০২৬
নোবিপ্রবির ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সেসের নতুন পরিচালক …
  • ৩০ জুলাই ২০২৬
সমন্বিত ৬ কোর্সসহ বিএড ও বিবিএর ফরম পূরণের সময় বাড়াল জাতীয় …
  • ৩০ জুলাই ২০২৬
ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ১৫ সেপ্টেম্বর …
  • ৩০ জুলাই ২০২৬