একাদশের টিসি-গ্রুপ-বিষয় পরিবর্তন কার্যক্রম শুরু

১৬ সেপ্টেম্বর ২০২২, ১০:১৯ PM
ঢাকা বোর্ড

ঢাকা বোর্ড © টিডিসি ফটো

২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের টিসি, বিষয়, গ্রুপ ও ছবি পরিবর্তন কার্যক্রম শুরু করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে এসব কার্যক্রম চলবে।

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন টিসি, ম্যানুয়াল বিটিসি, বিষয় পরিবর্তন, গ্রুপ পরিবর্তন, শিফট পরিবর্তন, ভার্সন পরিবর্তন, ছবি পরিবর্তন এবং ভর্তি বাতিল কার্যক্রম ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। অনলাইন কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের বোর্ডে যোগাযোগের কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন বোর্ড। 

বিজ্ঞপ্তিতিতে আরও বলা হয়েছে, শিক্ষার্থীদের প্রতি বিষয় পরিবর্তনে ২০০ টাকা, বিভাগ বা গ্রুপ পরিবর্তনে ৮০০ টাকা, অনলাইনে টিসি বা ম্যানুয়ালি বিটিসির আবেদনে ৭০০ টাকা ও ভর্তি বাতিলে ৬০০ টাকা ফি নেয়া হবে। শিফট, ভার্সন, ছবি পরিবর্তন ও চতুর্থ বিষয় বাতিলের জন্য কোন ফি লাগবে না। 

গতকাল বৃহস্পতিবার থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অনলাইনে টিসি, ম্যানুয়াল বোর্ড টিসি, বিষয় ব গ্রুপ ও ছবি পরিবর্তন ও ভর্তি বাতিলের কার্যক্রম শুরু হয়েছে।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬