বেলা বাড়তেই স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ির যান চলাচল, বন্ধ দূরপাল্লার যানবাহন

২৪ অক্টোবর ২০২৬, ১২:৩৬ PM , আপডেট: ২৪ অক্টোবর ২০২৬, ১২:৪০ PM
খাগড়াছড়িতে সেনাবাহিনীর জোরদার নিরাপত্তা

খাগড়াছড়িতে সেনাবাহিনীর জোরদার নিরাপত্তা © টিডিসি ফটো

খাগড়াছড়িতে ছাত্র-জনতা সংগ্রাম পরিষদের ডাকা আধাবেলা অবরোধে ভোরে জেলার বিভিন্ন স্থানে পিকেটিং, সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন অবরোধকারীরা। এতে সকালে সড়কে যান চলাচল ব্যাহত হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও খাগড়াছড়ি পৌর শহরে ছোট ছোট যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে। তবে ভারী যানবাহন চলাচল করছে না।

যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর সদস্যরা সার্বক্ষণিক মাঠে থেকে টহল দিচ্ছেন। গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) ভোরে খাগড়াছড়ি শহরের চেঙ্গী ব্রিজসংলগ্ন সড়ক, গুইমারার বাইল্যাছড়ি এবং দীঘিনালা-পানছড়ি সড়কের বিভিন্ন স্থানে পিকেটিং করেন অবরোধকারীরা। এ সময় সড়কে গাছ ফেলে এবং টায়ার জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এতে কয়েকটি সড়কে যান চলাচল ব্যাহত হয়।

আরও দেখুন: বোনকে খুঁজে দেওয়ার কথা বলে পথ হারানো শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ

পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সড়কে ফেলে রাখা গাছ ও অন্যান্য প্রতিবন্ধকতা সরিয়ে নেন। এতে সড়কগুলোতে যান চলাচল পুনরায় স্বাভাবিক হতে শুরু করে। সকাল থেকে অবরোধের প্রভাব থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জেলা শহরের অভ্যন্তরীণ সড়কগুলোতে ছোট ছোট যানবাহন চলাচল বাড়তে থাকে।

অবরোধের কারণে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি পৌর শহরে ভারী যানবাহন চলাচলও দেখা যায়নি। তবে অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোট যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। শহরের বিভিন্ন এলাকায় জনসাধারণের চলাচলও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

এদিকে, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সেনাবাহিনীর সদস্যরা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে টহল অব্যাহত রেখেছেন। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা রয়েছে। বর্তমানে খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে এক বিবৃতিতে অবরোধ কর্মসূচির ঘোষণা দেয় ছাত্র-জনতা সংগ্রাম পরিষদ। সাজেকে অবরোধ কর্মসূচিতে হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বিবৃতিতে জানানো হয়, শনিবার ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খাগড়াছড়িতে আধাবেলা অবরোধ পালন করা হবে। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার ভোর থেকেই জেলার বিভিন্ন স্থানে পিকেটিং ও সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন অবরোধকারীরা।

বিগত সময়ে রাজনীতির শিকার হওয়ায় চিকিৎসকরা কাজ করার সুযোগ পান…
  • ১৪ নভেম্বর ২০২৬
বরিশালে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, আটক ৭
  • ১৪ নভেম্বর ২০২৬
শিক্ষক থেকে চিকিৎসাকেন্দ্রের কর্মী—রাবিতে ৪১ পদে নিয়োগ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাবিতে যানবাহন প্রবেশ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত, তল্লাশির মুখোম…
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950