‘আপনার নির্দেশে পাহাড় ভাঙতে রাজি আছি’— সাবেক প্রতিমন্ত্রীর সঙ্গে ভিডিও কলে আ.লীগ নেতা

২৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ PM
সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের সঙ্গে আ.লীগ নেতার ভিডিও কল

সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের সঙ্গে আ.লীগ নেতার ভিডিও কল © সংগৃহীত

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের সঙ্গে ভিডিও কলে কথা বলার একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ভিডিও কলে ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মজিদ মিজানসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মীকে দেখা গেছে। এ ঘটনা ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা তৈরি হয়েছে।

ভিডিও কলের দৃশ্যটি পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন ইউপি সদস্য আব্দুল মজিদ মিজান। গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে পুলিশ।

ভিডিওতে কথোপকথনের একপর্যায়ে মিজানকে বলতে শোনা যায়, ‘আপনার নির্দেশে আমরা পাহাড় ভাঙতে রাজি আছি’।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সাবেক প্রতিমন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের এমন যোগাযোগের দৃশ্য প্রকাশ্যে আসায় স্থানীয় পর্যায়ে নানা আলোচনা চলছে।

এ বিষয়ে জানতে আব্দুল মজিদ মিজানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, ‘ভিডিওটি গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আমরা চেষ্টা করতেছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য।’

ভাতিজা পরিচয়ে যুবদল নেতার চাঁদা দাবি, এমপি বললেন—‘আমার কোনো…
  • ২৩ অক্টোবর ২০২৬
ইউরোপজুড়ে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থ…
  • ২৩ অক্টোবর ২০২৬
কক্সবাজারের রিসোর্টে ফের আগুন, যেভাবে উদ্ধার হলেন ৩০০ পর্যটক
  • ২৩ অক্টোবর ২০২৬
চীনের প্রেক্ষাগৃহে প্রথমবারের মতো মুক্তি পেল এআই সিনেমা, আয়…
  • ২৩ অক্টোবর ২০২৬
মুত্রথলির ক্যান্সার, সতর্ক হবেন যেসব লক্ষণ দেখলে
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনার নির্দেশে পাহাড় ভাঙতে রাজি আছি’— সাবেক প্রতিমন্ত্রীর …
  • ২৩ অক্টোবর ২০২৬