অস্ত্রের মুখে জিম্মি করে সাবেক পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

সাবেক পুলিশ কর্মকর্তার বাড়ি

সাবেক পুলিশ কর্মকর্তার বাড়ি © টিডিসি ফটো

চট্টগ্রামের মিরসরাইয়ে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নে মধ্যম ওয়াহেদপুর শেখেরতালুক এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন ওই বাড়ি পরিদর্শন করেছেন।

পুলিশের অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (সশস্ত্র) মতিন উল্লাহ জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে ঘরের দরজা ভেঙে মুখোশ পরিহিত ১০-১২ জনের একটি ডাকাতদল অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে। এরপর আলমারি ও নারীদের পরিহিত ৫ ভরি ৮ আনা স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। 

তিনি আরও জানান, এছাড়া ২টি মোবাইল ফোন, সিসি ক্যামেরার মনিটর ডিভাইস, ওয়াইফাই রাউটার, কম্পিউটার, মনিটর, সিপিইউ, ১টি বাটন মোবাইল, নগদ নগদ ৪০ হাজার টাকাসহ প্রায় ১৭ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও দেখুন: জনবল নিয়োগ দেবে গ্রাফিক অ্যাসোসিয়েটস ইন্টারন্যাশনাল লিমিটেড

নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিপুল কর্মকার বলেন, ‘রাত আনুমানিক আড়াইটার দিকে ডাকাতির ঘটনা সংঘটিত হয়। খবর পেয়ে ওসি মহোদয়সহ আমরা ওই বাড়িতে ছুটে যাই। এ ঘটনায় এখনো মামলা হয়নি। জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশ কাজ করছে।’

যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
  • ০৪ নভেম্বর ২০২৬
হামের টিকা নিয়ে তদন্ত করছে সরকার
  • ০৪ নভেম্বর ২০২৬
জায়গা দখল করে ছাত্রদল নেতার অবৈধ দোকান, নিউজ করায় সাংবাদিকে…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950