ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টায় ৩ বাংলাদেশি আটক

২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ PM
আপক তিনজন

আপক তিনজন © সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীন খোসালপুর বিওপির আওতাধীন বাঘাডাঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন মো. জাকারিয়া খান (৩০), মো. ইক্লাস শরিফ (৪০) ও হৃদয় মন্ডল (২৯)।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ৬০/৭৪-আর থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাঙ্গা গ্রামে নিয়মিত টহল পরিচালনা করছিল বিজিবির একটি দল। এ সময় ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করা হয়।ৎ

আরও পড়ুন: প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা পেছাল

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, আটক তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আগামীকালের মধ্যে নিয়োগপত্র চান প্রাথমিকের নিয়োগ বঞ্চিত প্রা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের নিয়ে মন্ত্রণালয়ে …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনেও ধরাছোঁয়ার বাইরে মামলার একমাত্র আসামি বিএনপি নেতা,…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
আকিজ ফুড অ্যান্ড বেভারেজে চাকরি, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
আসিয়ান কাপে কঠিন সমীকরণে বাংলাদেশ
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬