আশুলিয়ায় আট পোশাকশ্রমিক নিহতের ঘটনায় দায়ীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ PM
জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ

জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ © টিডিসি ছবি

আশুলিয়ায় প্রীতি গ্রুপের প্রতিষ্ঠান এস সুইটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেডে গত রবিবার সিলিন্ডার বিস্ফোরণে আট পোশাকশ্রমিক নিহতের ঘটনায় দায়ীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড সোয়েটার ওয়ার্কার্স ট্রেড ইউনিয়ন সেন্টার।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে সংগঠনটির নেতারা এ দাবি জানান।

সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ রুহুল আমিন অভিযোগ করেন, কারখানা কর্তৃপক্ষের অবহেলার কারণেই বিস্ফোরণে আট শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি ঘটনার জন্য দায়ীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে নিহত শ্রমিকদের পরিবারের সদস্যদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ারও দাবি করেন তিনি।

সংগঠনের সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় নেতাদের মধ্যে বক্তব্য দেন ইকবাল হোসেন, এম এ শাহীন, জাহানারা বেগমসহ অন্যরা।

সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ঝিনাইদহে শিশু সাবা হত্যা মামলায় প্রতিবেশী শান্তনার যাবজ্জীবন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎চাকরির ভাইভা নিয়ে সংসদ সদস্য ফজলুর রহমানের বক্তব্যে জকসুর …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় অপসারণের পর ফের রাস্তার জায়গায় দেয়াল নির্মাণের অ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকান্ডের ভিডিও ফাঁস: শি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়নে সংশোধিত নীতিমালা জারি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবার বিদেশি লিগে খেলবেন রহস্যময় স্পিনার রুবেল
  • ২২ সেপ্টেম্বর ২০২৬