প্রেমিকার বিয়ে অন্যত্র ঠিক, হতাশায় শিক্ষার্থীর আত্মহত্যা

২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ PM
মহসিন আল নাঈম

মহসিন আল নাঈম © টিডিসি ছবি

নেত্রকোনার দুর্গাপুরে প্রেমিকার বিয়ে অন্যত্র ঠিক হওয়ায় হতাশ হয়ে মহসিন আল নাঈম (১৭) নামে এক মাদরাসাছাত্র আত্মহত্যা করেছে বলে জানিয়েছে তার পরিবার। সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে দুর্গাপুর পৌরশহরের সাধুপাড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নাঈম ওই এলাকার মতিউর রহমানের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করত।

পরিবারের সদস্যরা নাঈমকে ঘরের ধরনার সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী চণ্ডিগড় এলাকার এক তরুণীর সঙ্গে নাঈমের প্রায় দুই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন আগে নাঈমের পরিবারের পক্ষ থেকে ওই তরুণীর বাড়িতে বিয়ের প্রস্তাব দেওয়া হয়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে কথাবার্তাও হয়। তবে এরই মধ্যে রোববার ওই তরুণীর বিয়ে অন্যত্র ঠিক হয়।

পরিবারের সদস্যরা জানান, বিয়ের কেনাকাটা করতে ওই তরুণী স্থানীয় বাজারে এলে নাঈম বিষয়টি জানতে পারে। পরে সোমবার রাতে ওই তরুণী নাঈমকে বিয়ে করতে পারবে না বলে জানায়। এরপর হতাশ হয়ে পরিবারের অগোচরে নাঈম ঘরের ধরনার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে বলে পরিবারের দাবি।

নাঈমের বড় ভাই মাহমুদুল হাসান বলেন, ‘কিছুদিন আগে আমরা মেয়ের বাড়িতে গিয়ে বিয়ের বিষয়ে কথা বলে এসেছিলাম। গত পরশু আমার ভাই মেয়েটিকে বাজারে বিয়ের কেনাকাটা করতে দেখে। পরে গতকাল রাতে মেয়েটি তাকে বিয়ে করবে না বলে জানায়। বিষয়টি জানতে পেরে আমার ভাই এ ঘটনা ঘটিয়েছে।’

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য নাঈমের মরদেহ নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে প্রেমের সম্পর্ক ও মানসিক হতাশা থেকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয়  আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হামে আক্রান্ত হয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬
দেশে ফিরেছেন মির্জা আব্বাস, শারীরিক অবস্থা নিয়ে যা বললেন সহ…
  • ১৫ অক্টোবর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬