নিখোঁজের দুই দিন পর খাল থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ PM
নিহত শিশু মো. ইসমাইল হোসেন

নিহত শিশু মো. ইসমাইল হোসেন © টিডিসি সম্পাদিত

ভোলার বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর মো. ইসমাইল হোসেন (৭) নামের এক শিশুর মরদেহ বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর)  বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইসমাইল ওই এলাকার মো. আকবর হোসেনের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে খালের পানিতে একটি বস্তা ভাসতে দেখে তাদের সন্দেহ হয়। পরে বস্তার ভেতরে মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করে। পরে মরদেহটি নিখোঁজ শিশু ইসমাইলের বলে শনাক্ত করা হয়।

পরিবার সূত্রে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর ইসমাইল নিখোঁজ হয়। এ ঘটনায় ওই দিনই বোরহানউদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

আরও দেখুন: ধানমন্ডি লেকে ভাসছিল লাশ, শনাক্ত করলেন স্ত্রী

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ আলী বলেন, ‘শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় সন্দেহভাজন এক যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’

পুলিশ জানিয়েছে, শিশুটির মৃত্যুর কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

জনগণের ভোটে নয়, ট্রাম্পের ভোটে সরকার এসেছে: আনু মুহাম্মদ
  • ১৫ অক্টোবর ২০২৬
উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্…
  • ১৫ অক্টোবর ২০২৬
কলেজের ল্যাব সহকারীদের গ্রেড বৈষম্য নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সংসদে গণতন্ত্রের কথা বললেও ক্যাম্পাসে গণতন্ত্র হত্যা করছে ব…
  • ১৫ অক্টোবর ২০২৬
সাফ চ্যাম্পিয়নশিপে খেলবেন রোনান সুলিভান
  • ১৫ অক্টোবর ২০২৬