স্মার্টফোন কিনে না দেওয়ায় থানায় বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ ষষ্ঠ শ্রেণির ছাত্রের

২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ AM
 মোবাইল ফোন কিনে না দেওয়ায় থানায় ছেলে

মোবাইল ফোন কিনে না দেওয়ায় থানায় ছেলে © এআই দিয়ে বানানো ছবি

স্মার্টফোন কিনে না দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ নিয়ে রাতে থানায় হাজির হয়েছে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে চাঁদপুরের হাজীগঞ্জ থানায় একাই হাজির হয় ওই শিক্ষার্থী। বিষয়টি জানাজানি হলে এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়।

অভিযোগকারী আলামিন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মহনপুর এলাকার সফিকের ছেলে। মোবাইল ফোন ব্যবহারের জন্য বাবা-মায়ের কাছে আবদার করেছিল সে। কিন্তু তারা মোবাইল কিনে না দেওয়ায় পরিবারের সঙ্গে তার মনোমালিন্য হয়। একপর্যায়ে অভিমান করে বাবা-মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ নিয়ে রাতে একাই থানায় চলে আসে আলামিন।

পরে হাজীগঞ্জ থানায় আলামিনের সঙ্গে কথা বলেন পুলিশ পরিদর্শক জহির হোসেন। শিশুটির কথা শুনে তিনি বিষয়টি বোঝার চেষ্টা করেন এবং তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেন। পরে তার বাবা-মাকেও থানায় ডেকে এনে সন্তানের সঙ্গে কথা বলেন।

পুলিশ পরিদর্শক জহির হোসেন বলেন, ‘শিশুটি অভিমান করে বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় এসেছিল। শান্তভাবে কথা বলে বিষয়টি বোঝার চেষ্টা করা হয়েছে। পরে পারিবারিক বিষয়গুলো ভালোবাসা ও বোঝাপড়ার মাধ্যমে সমাধানের পরামর্শ দেওয়া হয়। পুলিশের পরামর্শে পারিবারিকভাবে বিষয়টি সমাধান করে আলামিনকে বাবা-মায়ের সঙ্গে বাড়িতে পাঠানো হয়েছে।’

দেশে শিক্ষিত ১০০ তরুণের ৩৬ জনই বেকার, কমবে দক্ষদের চাকরির স…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
তিন মাসের মধ্যে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানের সঙ্গে হেরে ব্রোঞ্জ জেতাও হলো না বাংলাদেশের
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৩৯ পদে জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-১৬, আবেদন এসএসসি থেকে
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
শেরপুরে জাবিয়ানদের মিলনমেলা, স্মৃতিচারণে মুখর সাবেক শিক্ষার…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
স্মার্টফোন কিনে না দেওয়ায় থানায় বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬