রাইস কুকারে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু

১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ PM
কোটালীপাড়া থানা

কোটালীপাড়া থানা © টিডিসি ছবি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় রাইস কুকারে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লামিয়া বেগম (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হিরণ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লামিয়া বেগম ওই গ্রামের হুমায়ুন খানের স্ত্রী।

নিহতের স্বজন আব্বাস খান জানান, দুপুরে রাইস কুকারে রান্নার জন্য বিদ্যুৎ সংযোগ দিতে গেলে অসাবধানতাবশত লামিয়া বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুকুমার কুন্ডু বলেন, ‘ঘটনাটি জানতে পেরে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই হাসপাতাল কর্তৃপক্ষ নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে।’

পেশাজীবী নারীদের নেতৃত্বের বিকাশ ও ক্ষমতায়নে ফেলোশিপ দেবে য…
  • ১০ অক্টোবর ২০২৬
চাঁদা আদায়ের অভিযোগে বহিষ্কৃত ঢাকা কলেজ ছাত্রদলের ৫ নেতার ব…
  • ১০ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ নিয়ে পড়ুন ফ্রান্সে
  • ১০ অক্টোবর ২০২৬
বিক্ষোভের আগেই ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ
  • ১০ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত হচ্ছে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা
  • ১০ অক্টোবর ২০২৬
যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ, যা বলছে অধ…
  • ১০ অক্টোবর ২০২৬