রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে নছিমনের ধাক্কা, প্রাণ গেল চালকের

১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

যশোরের মণিরামপুরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকে নছিমনের ধাক্কায় ইকবাল হোসেন (৪০) চালক নিহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার হরিহরনগর ইউনিয়নের মাহিদিয়া ঈদগাহ-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইকবাল হোসেন হরিহরনগর ইউনিয়নের ডুমুরখালী পূর্ব পাড়া এলাকার মোসলেম মালির ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে ইকবাল হোসেন ডুমুরখালী থেকে নছিমনে মাছের পোনা আনতে যশোর চাঁচড়ার মোড়ে যাচ্ছিলেন। পথে মাহিদিয়া ঈদগাহ-সংলগ্ন এলাকায় পৌঁছালে একটি ইজিবাইককে ওভারটেক করতে গেলে সড়কের দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকককে নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খায়। এতে ইকবাল হোসেন গুরুতর আহত হন স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে ঘটনাস্থলে ইকবাল মারা যান।

আরও পড়ুন: একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ রাতে, দেখা যাবে ওয়েবসাইটে

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ জানান, এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

‘এইচএসসিতে সবচেয়ে ফেল আইসিটিতে, অনার্স পাস করা আইসিটি গ্র্য…
  • ৩১ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁওয়ে ৯ কলেজে শতভাগ ফেল
  • ৩১ অক্টোবর ২০২৬
জিপিএ-৫ কমেছে ক্যাডেট কলেজেও, ১২ কলেজের কোনটির ফল কেমন
  • ৩১ অক্টোবর ২০২৬
মাদ্রাসা বোর্ডে জিপিএ-৫ এ শীর্ষে দারুননাজাত
  • ৩১ অক্টোবর ২০২৬
ভবিষ্যতে মানুষ পরিচয় দেবে— ‘আমি কিন্তু বিএনপি আমলে পাস করেছ…
  • ৩১ অক্টোবর ২০২৬
১৩০ পরীক্ষার্থীর ১০০ জনই ফেল, নেই কোনো জিপিএ-৫, এইচএসসিতে ক…
  • ৩১ অক্টোবর ২০২৬