চকরিয়ায় দাবিবিহীন ৩ হাজার দলিল আগুনে পুড়িয়ে বিনষ্ট

১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ PM
চকরিয়া সাবরেজিস্ট্রার কার্যালয়ের সামনে পোড়ানো হয় এসব দলিল

চকরিয়া সাবরেজিস্ট্রার কার্যালয়ের সামনে পোড়ানো হয় এসব দলিল © টিডিসি

কক্সবাজারের চকরিয়ায় দীর্ঘদিন ধরে পড়ে থাকা দাবিদারবিহীন ৩ হাজার ৩১টি মূল দলিল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে চকরিয়া সাবরেজিস্ট্রার কার্যালয়ের সামনে সরকারি বিধি অনুযায়ী এসব দলিল পুড়িয়ে ফেলা হয়।

জানা যায়, ২০১৭ সনের ২৩৫১ নং দলিল হতে ২০২০ সনের ৪১৩৩ নং দলিল পর্যন্ত যেসব দলিল গ্রহীতারা দীর্ঘদিনেও গ্রহণ করেননি, সরকারি নিয়ম অনুযায়ী সেসব দলিল বিনষ্ট করার উদ্যোগ নেওয়া হয়।

এস ময় চকরিয়া সাবরেজিস্ট্রার সালাহ উদ্দিনের নেতৃত্বে কার্যালয়ের বিভিন্ন পদের কর্মকর্তা, দলিল লেখক সমিতির নেতারা, স্থানীয় সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সাবরেজিস্ট্রার সালাহ উদ্দিন জানান, নিবন্ধন আইন অনুযায়ী নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর দাবিদার বিহীন দলিল সংরক্ষণের বাধ্যবাধকতা থাকে না। বিধি মোতাবেক একটি কমিটির উপস্থিতিতে ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত ৩০৩১টি দলিল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এর আগে সংশ্লিষ্ট দলিল গ্রহীতাদের দলিল গ্রহণের জন্য একাধিকবার নোটিশ দেওয়া হয়েছিল।

এসময় তিনি আরও বলেন, যাদের দলিল পুড়িয়ে ফেলা হয়েছে তারা চাইলে কক্সবাজার রেকর্ড রুম থেকে নকল তুলে নিতে পারবেন। এতে তাদের জমির মালিকানায় কোনো সমস্যা হবে না।

নেত্রকোনায় ২০ কেজি গাঁজাসহ আটক ৩
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এক নজরে দেখুন সপ্তাহের সেরা ১৫ সরকারি চাকরি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলির সভা নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রজ্ঞাপনের পরেও প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’, জুলকারনাইন লি…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তন জ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
৭৮ বছর আগে জিন্নাহর ঢাকা সফর ঘিরে কী কী ঘটেছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9