ফেনীতে হেফাজত ইসলামের আমিরকে বহনকারী গাড়িতে বাসের ধাক্কা

১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ PM
হেফাজতে ইসলামের আমিরকে বহনকারী মাইক্রোবাস বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়

হেফাজতে ইসলামের আমিরকে বহনকারী মাইক্রোবাস বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় © সংগৃহীত

ফেনীর বারইয়ারহাটে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিব্বুল্লাহ বাবুনগরীকে বহনকারী মাইক্রোবাসে একটি বাস ধাক্কা দিয়েছে। এতে মাইক্রোবাসটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও আল্লামা মহিব্বুল্লাহ বাবুনগরী ও তার সফরসঙ্গীদের কেউ আহত হননি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফেনী জেলা হেফাজতে ইসলামের সহপ্রচার সম্পাদক মাওলানা আজিজুল্লাহ আহমদী এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালীর উদ্দেশে চট্টগ্রাম থেকে রওনা হওয়ার পর বারইয়ারহাট এলাকায় পৌঁছালে মহিব্বুল্লাহ বাবুনগরীকে বহনকারী মাইক্রোবাসটির পেছনে ঢাকাগামী একটি বাস ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে গাড়িতে থাকা কেউ আহত হননি।

দুর্ঘটনার খবর পেয়ে হেফাজতে ইসলাম ফেনী জেলা শাখার নেতারা ঘটনাস্থল ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেন। পরে ফেনীর মহিপালে স্থানীয় প্রশাসন, বাস মালিক সমিতি ও স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করা হয় বলে সংগঠনটির নেতারা জানান।

ফেনী জেলা হেফাজতে ইসলামের সহপ্রচার সম্পাদক মাওলানা আজিজুল্লাহ আহমদী জানান, বারইয়ারহাটে আমিরের গাড়ি দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত মহিপালে পৌঁছান। তবে দুর্ঘটনায় আমিরসহ গাড়িতে থাকা কারও কোনো ক্ষতি হয়নি। পরে আমিরকে নিরাপদে অন্য একটি গাড়িতে তুলে নোয়াখালীর উদ্দেশ্যে পাঠানো হয়।

ঢাবির বিডিএসের সব প্রফের ফল প্রকাশ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের সেপ্টেম্বর মাসের বেতন নিয়ে নতুন নির্দেশনা
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
খালেদা জিয়ার উপহার দেওয়া চবির দুই বাসে নাম পুনঃস্থাপনের দাবি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ক্যান্সার হাসপাতালে বাড়ল আরও ২০০ শয্যা
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
সকাল ৯টা ও ৪টায় ভিডিও কলে শিক্ষকদের প্রতিষ্ঠানে আসা-যাওয়া ম…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
চকরিয়ায় দাবিবিহীন ৩ হাজার দলিল আগুনে পুড়িয়ে বিনষ্ট
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9