ফেনীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উঠে গেল সড়ক বিভাজকে 

১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ PM
ফেনী র‍্যাব ক্যাম্পের বিপরীত নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে যাওয়া বাস

ফেনী র‍্যাব ক্যাম্পের বিপরীত নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে যাওয়া বাস © টিডিসি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে নিয়ন্ত্রণ হারিয়ে ‘মায়ের দোয়া’ নামের একটি যাত্রীবাহী বাস সড়ক বিভাজকের ওপর উঠে গেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ফেনী সদর থানার র‍্যাব ক্যাম্পের বিপরীত অংশে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা গেছে, বৃষ্টি চলাকালে ফেনী র‍্যাব ক্যাম্পের বিপরীত অংশে পৌঁছালে বাসটির চালক নিয়ন্ত্রণ হারান। এতে গাড়িটি সড়ক বিভাজকের  ওপর উঠে যায়। খবর পেয়ে মহিপাল হাইওয়ে থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রাথমিক পর্যায়ে ঢাকামুখী লেনের একটি অংশ দিয়ে যানবাহন চলাচল সচল রাখা হয়। পরে দুটি রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত বাসটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়।

আরও পড়ুন: জাবিতে র‍্যাগিংয়ের দুই ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

ফেনী মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) মো. কবির হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং বর্তমানে মহাসড়কের উভয় লেনে যানবাহন চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে।

জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১২
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেওয়া ম্যাকলেমোরের সমর্থনে এড শির…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
আরব সাগরে ভারত-পাকিস্তানের যুদ্ধজাহাজের মধ্যে সংঘর্ষ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
আমি এবং আমার স্ত্রী— উভয়েরই বিদেশে ক্যারিয়ার-নাগরিকত্বের সু…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
টেলিটকে ২ পদে চাকরি, আবেদন করা যাবে ১ অক্টোবর পর্যন্ত
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9