মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় প্রাণ গেল শিক্ষিকার

১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ PM , আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ PM
স্বামীর সঙ্গে সাদিয়া আফরিন ইভা

স্বামীর সঙ্গে সাদিয়া আফরিন ইভা © সংগৃহীত

ময়মনসিংহ সদর উপজেলায় স্পিড ব্রেকারে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে ট্রাকচাপায় সাদিয়া আফরিন ইভা (৩৪) নামের এক শিক্ষিকা নিহত হয়েছেন। তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার চুরখাই পাঁচরাস্তার মোড়ে পৌঁছানোর আগে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদিয়া আফরিন ইভা ভালুকা পৌর শহরের মেহেদী হাসানের স্ত্রী। তিনি ভালুকার একটি সরকারি বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, সাদিয়া আফরিন ইভা স্বামী মেহেদী হাসানের মোটরসাইকেলে কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে শারীরিক চেকআপ করাতে আসেন। ফেরার পথে স্বামীর মোটরসাইকেলের পেছনে ছিলেন তিনি। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই পাঁচ রাস্তার মোড়ে পৌঁছানোর আগে একটি স্পিড ব্রেকারে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের পেছন থেকে পড়ে যান সাদিয়া আফরিন ইভা। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক ইভাকে চাপা দেয়। এতে ঘটনাস্খলেই ইভা মারা যায়।

আরও পড়ুন: বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল আলম ওই শিক্ষিকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়কের স্পিড ব্রেকারে সাদা কোনো মার্ক ছিল না। যে কারণে স্পিড ব্রেকার দেখতে না পেরে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের থেকে ইভা পড়ে যান। এতেই এমন দুর্ঘটনা ঘটে। তবে স্বামী মেহেদী হাসানের শারীরিক কোনো ক্ষতি হয়নি। পরে নিহতের স্বজনরা বিনা-ময়নাতদন্তে মরদেহ দেওয়ার আবেদন করলে স্বজনদের কাছে তা হস্তান্তর করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬