যশোরে এক দিনে ডেঙ্গুতে নতুন ৪৩ রোগী ভর্তি, একজনের মৃত্যু

১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ PM
যশোর জেনারেল হাসপাতাল

যশোর জেনারেল হাসপাতাল © সংগৃহীত

যশোরে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬৪ জনে। এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মৃত্যু হয়েছে পাঁচজনের।

শনিবার (১২ সেপ্টেম্বর) যশোর সিভিল সার্জন কার্যালয় প্রকাশিত ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুল সাদিক রাসেল।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন রোগীরা ভর্তি হয়েছেন। এর মধ্যে অভয়নগর উপজেলায় ১৪ জন, চৌগাছায় একজন, ঝিকরগাছায় তিনজন, কেশবপুরে আটজন, মণিরামপুরে পাঁচজন, শার্শায় তিনজন এবং যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নয়জন রোগী ভর্তি হয়েছেন।

আরও পড়ুন: নোবিপ্রবিতে ২ কোটি টাকায় নির্মিত খেলার মাঠে খেলতে পারেন না শিক্ষার্থীরা

বর্তমানে যশোর জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৯০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে অনেকেই জ্বর, শরীর ব্যথা, দুর্বলতাসহ ডেঙ্গুর বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ৮৬৪ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৬৯ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৯০ জন। এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন পাঁচজন।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬