রাজশাহীর গোদাগাড়ী

রাস্তা নেই, পানিবন্দি চর আষাড়িয়াদহের আশ্রয়ণ প্রকল্পের ২০ পরিবার

১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ PM
চর আষাড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভূবন পাড়া গ্রামে আশ্রয়ণ প্রকল্পের পানিবন্দি দুটি পরিবার

চর আষাড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভূবন পাড়া গ্রামে আশ্রয়ণ প্রকল্পের পানিবন্দি দুটি পরিবার © টিডিসি

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভূবন পাড়া গ্রামে আশ্রয়ণ প্রকল্পের ২০টি ঘরে বসবাস করছেন দরিদ্র ও অসহায় পরিবার। তবে এসব পরিবারের জন্য যাতায়াতের আলাদা রাস্তা না থাকায় সামান্য বৃষ্টিতেই চরম দুর্ভোগে পড়তে হচ্ছে তাদের। বর্তমানে বন্যার পানিতে ঘরবন্দি হয়ে পড়েছে এসব পরিবার। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ঘরের আশপাশে বন্যার পানি প্রবেশ করে। এরপর থেকে গত দুই দিন ধরে কয়েকটি পরিবার কার্যত ঘরবন্দি হয়ে পড়েছে। আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের যাতায়াতের জন্য আলাদা কোনো রাস্তা না থাকায় পানি বাড়ার সঙ্গে সঙ্গে তাদের দুর্ভোগও বেড়েছে।

আশ্রয় প্রকল্পের বাসিন্দা সুজন আলী বলেন, ‘আমরা দুই-তিন দিন ধরে পানিবন্দি হয়ে পড়ে আছি। বাসা থেকে বের হলে জামাকাপড় ভিজে পার হতে হয়। আমাদের বাড়ির চারপাশে পানি উঠে গেছে। নারী-পুরুষ কেউ সহজে বাইরে যেতে পারছে না। আমাদের নিজস্ব কোনো রাস্তা নেই। ফলে পানি বাড়ার সঙ্গে সঙ্গে আশপাশের সবকিছু পানিতে তলিয়ে গেছে।’

৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আয়নাল হক বাবু বলেন, ‘আশ্রয়ণ প্রকল্পে ২০টি ঘর রয়েছে। এসব ঘরের আশপাশে বন্যার পানি উঠে গেছে। ফলে ওই সব বাড়ির বাসিন্দাদের ঘর থেকে বের হওয়া খুব কঠিন হয়ে পড়েছে।’

তবে চর আষাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম (ভোলা) প্রথমে বলেন, ‘সেখানে বন্যার পানি ওঠেনি, বৃষ্টির পানি জমে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেখানে বন্যার পানি ওঠার সম্ভাবনাও খুবই কম।’ পরে তিনি ফোন দিয়ে বলেন, ‘আমি সেখানে যাচ্ছি। গিয়ে পরিস্থিতি দেখে আপনাকে জানাব।’

এ বিষয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান বলেন, ‘কিছুক্ষণ আগে আমি বিষয়টি জানতে পেরেছি। আমি রাজশাহীতে একটি মিটিংয়ে আছি। গিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেব।’

রাস্তা নেই, পানিবন্দি চর আষাড়িয়াদহের আশ্রয়ণ প্রকল্পের ২০ পর…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
৩৬ ঘণ্টায় হুতিরা কীভাবে মোচা বন্দর ও পেরিম দ্বীপ দখল করল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন শেষ হচ্ছে আজ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদে নৌকাবাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের নতুন ডিন ড. আহসান
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9