ঝিনাইদহে বাসের ধাক্কায় হোটেল শ্রমিক নিহত

০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ PM
নুর ইসলামের মরদেহ ঘিরে কয়েকজন

নুর ইসলামের মরদেহ ঘিরে কয়েকজন © টিডিসি

ঝিনাইদহের কোটচাঁদপুরে বাসের ধাক্কায় নুর ইসলাম (৬৫) নামের এক হোটেল শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে শহরের আমবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে কর্মস্থলের হোটেলে যাচ্ছিলেন নুর ইসলাম। আমবাজার এলাকায় পৌঁছালে ঢাকাগামী ‘দর্শনা ডিলাক্স’ পরিবহনের একটি বাস তাকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহত নুর ইসলাম শহরের কলেজ স্ট্যান্ডপাড়ার মৃত আমছার আলীর ছেলে।

আরও পড়ুন: শিক্ষায় জিডিপির ২ শতাংশ বাজেট শুধু বিল্ডিং বানানোর জন্য না

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ঘাতক বাসটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর ওই এলাকায় কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ১৪ ঘণ্টায়ও হয়নি তদন…
  • ০৫ অক্টোবর ২০২৬
দেশের বাজারে ফের সোনার দামে বড় পতন, এখন ভরি কত?
  • ০৫ অক্টোবর ২০২৬
আবিপ্রবিতে ‘একাত্রয় ক্রনিকলস: দ্য সেলিব্রেশন আনস্ক্রিপ্টেড’…
  • ০৫ অক্টোবর ২০২৬
জাতীয় গুণী শিক্ষক সম্মাননা পাচ্ছেন শেকৃবির অবসরপ্রাপ্ত অধ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে ছাত্রদলের হামলায় আহত সাংবাদিককে দেখতে রামেকে শিবিরের…
  • ০৫ অক্টোবর ২০২৬
ছুটির বিকেলে গোবিপ্রবি ক্যাম্পাসে বসে শিশুদের পাঠশালা
  • ০৫ অক্টোবর ২০২৬