মেঘনায় জেলের জালে ২৫ কেজির বিশাল কোড়াল, ৩৫ হাজারে বিক্রি

০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ PM
মেঘনায় জেলের জালে ২৫ কেজির বিশাল কোড়াল, ৩৫ হাজারে বিক্রি

মেঘনায় জেলের জালে ২৫ কেজির বিশাল কোড়াল, ৩৫ হাজারে বিক্রি © টিডিসি ফটো

ভোলার মনপুরায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কোড়াল মাছ। পরে মাছটি প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা দরে মোট ৩৫ হাজার টাকায় বিক্রি হয়। বড় আকৃতির মাছটি দেখতে মৎস্যঘাটে ভিড় করেন স্থানীয় মানুষ ও মাছ ব্যবসায়ীরা।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্যঘাটের বাচ্চু চৌধুরীর মৎস্য আড়তে মাছটি নিয়ে আসেন জেলে খালেক মাঝি।

জেলে খালেক মাঝি জানান, শনিবার মেঘনা নদীতে জাল ফেলে মাছ শিকার করার সময় অন্যান্য ছোট আকারের ইলিশের সঙ্গে বিশাল কোড়াল মাছটি জালে আটকা পড়ে। পরে অন্যান্য মাছের সঙ্গে কোড়ালটিও ঘাটে এনে নিলামে তোলা হয়। নিলামে কয়েকজন মাছ ব্যবসায়ী অংশ নেন। শেষ পর্যন্ত মৎস্য ব্যবসায়ী এরশাদ হোসেন প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা দরে মোট ৩৫ হাজার টাকায় মাছটি কিনে নেন।

মৎস ব্যবসায়ী এরশাদ হোসেন জানান, মাছটি স্থানীয় কয়েকজন ব্যবসায়ী মিলে ভাগ করে খাওয়ার জন্য কিনেছেন।

মৎস্য ব্যবসায়ী মাইনউদ্দিন ও এরশাদ হোসেন বলেন, ঢাকার বাজারে বড় আকৃতির মাছের চাহিদা রয়েছে। কোড়ালটি ঢাকার বাজারে নেওয়া হলে আরও ভালো দামে বিক্রি করা সম্ভব হতো।

উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, বর্তমানে মেঘনায় ইলিশের সংকট চলছে। এ সময়ে বড় আকৃতির কোড়াল বা পাঙ্গাশ মাছ জেলের জালে ধরা পড়া জেলেদের জন্য কিছুটা স্বস্তির বিষয়। সামনে ইলিশের পাশাপাশি মেঘনায় আরও বড় আকৃতির অন্যান্য মাছ ধরা পড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রীর কাছে বেসরকারি শিক্ষকদের কষ্ট ও জাতীয়করণের তথ…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বেতন ও অবসর ভাতার জন্য অফিসে অফিসে ঘোরাঘুরি করতে …
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের ইএফটি কবে থেকে চালু হচ্ছে, জানাল মাদ্রাসা শিক্ষা …
  • ০৫ অক্টোবর ২০২৬
বই আছে, পড়ার জায়গাও আছে, নেই শুধু পাঠক
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ আফগানিস্তানের
  • ০৫ অক্টোবর ২০২৬
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন হেগেম্যান-নাগেল-ডেইসেরথ, নেপথ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬