স্বামীর মোটরসাইকেলে ওড়না প্যাঁচিয়ে প্রাণ গেল স্ত্রীর

০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ PM , আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ PM
স্বামীর মোটরসাইকেলে ওড়না প্যাঁচিয়ে প্রাণ গেল স্ত্রীর

স্বামীর মোটরসাইকেলে ওড়না প্যাঁচিয়ে প্রাণ গেল স্ত্রীর © সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায়  স্বামীর মোটরসাইকেলের চাকায় ওড়না প্যাঁচিয়ে জুলেখা খাতুন (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী ফারুক আহমেদ আহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ত্রিশাল উপজেলার বইলর কানহর এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুলেখা খাতুন ফুলবাড়ীয়া উপজেলার আছিম এলাকার বাসিন্দা ফারুক আহমেদের স্ত্রী। নিহতের স্বামীর বড় ভাই মো. শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্বামী-স্ত্রী মোটরসাইকেলে করে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। পথে বইলর কানহর এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত জুলেখা খাতুনের গলায় থাকা ওড়না মোটরসাইকেলের চাকায় প্যাঁচিয়ে যায়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে গুরুতর আহত হন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত ফারুক আহমেদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

খবর পেয়ে ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসআই আকরাম হোসেন জানান, পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই জুলেখা খাতুনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
  • ০৪ নভেম্বর ২০২৬
হামের টিকা নিয়ে তদন্ত করছে সরকার
  • ০৪ নভেম্বর ২০২৬
জায়গা দখল করে ছাত্রদল নেতার অবৈধ দোকান, নিউজ করায় সাংবাদিকে…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950