বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা নার্সিং ছাত্রীসহ নিহত ২, আহত ৩

০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ PM
বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা নার্সিং ছাত্রীসহ নিহত ২, আহত ৩

বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা নার্সিং ছাত্রীসহ নিহত ২, আহত ৩ © সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় একটি সিএনজিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় এক নার্সিং ছাত্রীসহ ২ জন নিহত হয়েছেন। এতে আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় বাস চালককে আটক করে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রৌশনহাট এলাকার জাঁহাগিরিয়া দরবার শরীফের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চন্দনাইশ উপজেলার বিজিসি বিদ্যানগরে অবস্থিত বেগম ওসমান আরা কলেজ অব নার্সিং এর তৃতীয় বর্ষের ছাত্রী তোফায়েল মোরছালিন (২৩) ও চন্দনাইশ উপজেলার উত্তর কাঞ্চননগর ৫ নম্বর ওয়ার্ডের মৃত কালু মিয়ার পুত্র আব্দুল গফুর (৬০)।

আহতরা হলেন- ওসমান আরা কলেজ অব নার্সিং এর দ্বিতীয় বর্ষের ছাত্রী সানজিদা আক্তার সুমাইয়া (২৪), চন্দনাইশ উপজেলার উত্তর হাশিমপুর গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র মো. আরিফ (৪০) ও একই উপজেলার দক্ষিণ হারলা গ্রামের সিএনজিচালিত অটোরিকশা চালক মো. সাইমন হোসেন খায়ের (২১)।

বাসের চালক হলেন- মো. সোলাইমান (৩২)। তিনি নোয়াখালী জেলার মাইজদী এলাকার আব্দুর রহিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজারগামী তিশা প্লাটিনাম পরিবহনের একটি এসি বাস বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশায় স্বজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তোফায়েল মোরছালিন ও আব্দুল গফুরকে মৃত ঘোষণা করেন। এ ছাড়াও গুরুতর আহত সানজিদা আক্তার সুমাইয়া, মো. আরিফ ও মো. সাইমন হোসেন খায়েরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, এ ঘটনায় বাস চালককে আটক করা হয়েছে এবং বাসটিও জব্দ করা হয়েছে। তবে সিএনজিচালিত অটোরিকশাটি ঘটনাস্থলে পাওয়া যায়নি।

প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় গঠিত ককাসের নেতৃত্বে স্বাস্থ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিএনপি-এনসিপির নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৫
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিশু শিল্পী তা’মীরুল মিল্লাত ছাত্রী তাহিরা আর নেই
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
রূপায়ন গ্রুপ নিয়োগ দেবে ৫ এজিএম, আবেদন সেপ্টেম্বরজুড়ে
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মেসির সামনে আরেক মাইলফলকের হাতছানি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ইবির ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি, প্রক্টরিয়াল বডির চার সিদ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬