হাসপাতালে নেয়ার পথে সন্তান জন্ম দিলেন এক নারী হাজতি

০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ PM
হাসপাতালে নেয়ার পথে সন্তান জন্ম দিলেন এক নারী হাজতি

হাসপাতালে নেয়ার পথে সন্তান জন্ম দিলেন এক নারী হাজতি © সংগৃহীত

হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন যশোর কেন্দ্রীয় কারাগারের এক নারী হাজতি। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে যশোরের চুড়ামনকাটি এলাকায় অ্যাম্বুলেন্সটি পৌঁছালে তিনি সন্তান প্রসব করেন।

কারাগার সূত্রে জানা যায়, বৃষ্টি খাতুন নামে ওই হাজতিকে ঝিনাইদহ থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিলেন। পথে অ্যাম্বুলেন্সটি যশোরের চুরামনকাটি এলাকায় পৌঁছালে তার প্রসববেদনা তীব্র হয়। পরিস্থিতি সামাল দেওয়ার আগে অ্যাম্বুলেন্সের ভেতরে তিনি পুত্রসন্তানের জন্ম দেন।

নতুন অতিথির আগমনের খবর পেয়ে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ দ্রুত মা ও নবজাতকের চিকিৎসা ও প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করে। নবজাতকের জন্য জামাকাপড়, মশারি, বিছানাপত্র, তোয়ালে, ন্যাপকিন, ডায়াপার, অলিভ অয়েলসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হয়। মা ও নবজাতককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। আনন্দঘন এ মুহূর্তে উপস্থিত সবার মধ্যে মিষ্টিও বিতরণ করা হয়।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ বলেন, কারা মহাপরিদর্শক স্যারের দিকনির্দেশনা অনুযায়ী মা ও নবজাতকের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হয়েছে। বর্তমানে মা ও শিশুটি সুস্থ রয়েছে।

ধানমন্ডি ২৭ থেকে শেখ হাসিনার উপ-প্রেস সচিবকে আটক করল ছাত্রদল
  • ২৬ নভেম্বর ২০২৬
যুবদল কর্মীর আশ্রয়ে ভারত ফেরত ছাত্রলীগ নেতা, দেড় মাস পর গ্র…
  • ২৬ নভেম্বর ২০২৬
সরকারি মেডিকেলে ২৭০ আসন বাড়ল, তালিকায় সদ্য অনুমোদন পাওয়া সর…
  • ২৬ নভেম্বর ২০২৬
সুপারিশপ্রাপ্ত ২০০ সিভিল জজের সবচেয়ে বেশি ঢাবির, বাকি ২১ বি…
  • ২৬ নভেম্বর ২০২৬
তরুণীর সঙ্গে এমপির পিএস ও ছাত্রদল নেতার আপত্তিকর ভিডিও ভাইর…
  • ২৫ নভেম্বর ২০২৬
স্বাস্থ্য খাতে রেকর্ড বরাদ্দ, ১০ হাজার কোটি টাকাই ফেরত যাচ্…
  • ২৫ নভেম্বর ২০২৬