ফিতা কেটে কাঠের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা

৩০ আগস্ট ২০২৬, ০৪:১১ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৬, ০৪:২৬ PM
লাল ফিতা কেটে সাঁকো উদ্বোধন করছেন ডৌয়াতলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রাশেদ খান মামুন

লাল ফিতা কেটে সাঁকো উদ্বোধন করছেন ডৌয়াতলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রাশেদ খান মামুন © টিডিসি

বরগুনার বামনায় স্থানীয়দের অর্থায়নে নির্মিত প্রায় ৪০ ফুট দীর্ঘ কাঠের সাঁকো ফিতা কেটে উদ্বোধন করেছেন ডৌয়াতলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রাশেদ খান মামুন। শনিবার (২৯ আগস্ট) ডৌয়াতলা ইউনিয়নের হোগলপাতি এলাকায় স্থানীয় বিএনপি নেতাকর্মী ও বাসিন্দাদের উপস্থিতিতে সাঁকোটির উদ্বোধন করা হয়।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, হোগলপাতি এলাকার একটি খালের ওপর আগে একটি লোহার সেতু ছিল। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকার পর সেতুটি ভেঙে খালের মধ্যে পড়ে যায়। এতে ওই এলাকার মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়। পরে স্থানীয় বাসিন্দারা নিজেদের অর্থায়নে বিভিন্ন প্রজাতির গাছ সংগ্রহ করে খালের ওপর প্রায় ৪০ ফুট দীর্ঘ কাঠের সাঁকো নির্মাণ করেন। সাঁকোটি নির্মাণের ফলে খাল পারাপারে স্থানীয়দের দুর্ভোগ কিছুটা কমেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কাঁচি হাতে লাল ফিতা কেটে সাঁকোটির উদ্বোধন করছেন বিএনপি নেতা রাশেদ খান মামুন। এ সময় তার পেছনে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

সাঁকো নির্মাণে আর্থিক সহায়তার বিষয়ে রাশেদ খান মামুন বলেন, স্থানীয় বাসিন্দারা গ্রামে গ্রামে ঘুরে বিভিন্ন প্রজাতির গাছ সংগ্রহ করে নিজেদের অর্থায়নে সাঁকোটি নির্মাণ করেছেন। তিনিও এতে ৫ হাজার টাকা দিয়েছেন।

তিনি বলেন, ‘‘এখানে একটি লোহার সেতু ছিল। সেটি ভেঙে খালের মধ্যে পড়ে আছে। আমাদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি ভাই বলেছেন, এখানে একটি ঢালাই সেতু করা হবে। সাঁকোটি সাময়িক সময়ের জন্য করা হয়েছে।’’

উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি এলাকার বাসিন্দারাও উপস্থিত ছিলেন।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬