জামায়াত নেতার মাদ্রাসা থেকে ১৩ বস্তা সরকারি ধানের বীজ উদ্ধার

১৪ আগস্ট ২০২৬, ০৭:৪৯ PM
উদ্ধার হওয়া ধানের বীজ

উদ্ধার হওয়া ধানের বীজ © সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ায় জামায়াতে ইসলামীর এক নেতার পরিচালিত মাদ্রাসা থেকে সরকারিভাবে বিতরণের জন্য আসা কৃষকদের ১৩ বস্তা আমন ধানের বীজ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার চরম্বা ইউনিয়নের জামেউল উলুম মাদ্রাসা থেকে এসব বীজ উদ্ধার করা হয়।

অভিযুক্ত জামায়াত নেতার নাম শামসুল ইসলাম হেলালী। তিনি চরম্বা ইউনিয়ন জামায়াতের আমির এবং একই সঙ্গে মাদ্রাসাটির ভারপ্রাপ্ত সুপারের দায়িত্বে রয়েছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজিদ-বিন-আকন্দ গতকাল ওই মাদ্রাসায় পরিদর্শনে যান। এ সময় সুপারের কার্যালয়ের পাশে একটি কক্ষ তালাবদ্ধ দেখে তিনি তা খোলার নির্দেশ দেন। পরে সেই কক্ষ তল্লাশি করে ১৩ বস্তা সরকারি ধানের বীজ উদ্ধার করা হয়।

লোহাগাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম জানান, ২০ দিন আগে দূরবর্তী এলাকা হওয়ায় কৃষকদের প্রতিনিধিদের মাধ্যমে এসব বীজ বিনামূল্যে বিতরণের জন্য পাঠানো হয়েছিল। কিন্তু ১৫ দিন আগেই বিতরণ সম্পন্ন হওয়ার কথা থাকলেও কেন তা করা হয়নি এবং কীভাবে তা রাজনৈতিক নেতার কাছে গেল, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে চরম্বা ইউনিয়ন জামায়াতের আমির শামসুল ইসলাম হেলালীর দাবি, তাদের ১৭ বস্তা বীজ দেওয়া হয়েছিল, যার মধ্যে চার বস্তা বিতরণ করা হয়। বাকি বীজগুলো মাদ্রাসায় রাখা ছিল এবং ব্যস্ততার কারণে তিনি বিতরণ করতে পারেননি।

এ বিষয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদ-বিন-আকন্দ জানান, ‘উদ্ধার করা বীজগুলো ইতোমধ্যে প্রকৃত কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। অভিযুক্ত মাদ্রাসা সুপারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তার জবাব পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টাকারী প্রধান…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকটিকিটে মহানায়ক উত্তম, জন্মশতবর্ষে স্মৃতির ঝাঁপি খুললেন ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রযুক্তিকে ব্যবহার করবে, প্রযুক্তি যেন তোমাদের ব্যবহার না …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে ঝিনাইদহে সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬