ঝালকাঠিতে পরীক্ষায় ৭ বিষয়ে ফেল, শিক্ষার্থীর আত্মহত্যা

১২ আগস্ট ২০২৬, ০৭:১১ PM
ঝালকাঠিতে পরীক্ষায় ৭ বিষয়ে ফেল, শিক্ষার্থীর আত্মহত্যা

ঝালকাঠিতে পরীক্ষায় ৭ বিষয়ে ফেল, শিক্ষার্থীর আত্মহত্যা © সংগৃহীত

ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থী সাময়িক পরীক্ষার ফলাফলে সাতটি বিষয়ে অকৃতকার্য হওয়ার পর আত্মহত্যা করেছে বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) রাতে শহরের ফরিদপুর পট্টি কাটপট্টি এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত শিক্ষার্থীর নাম দীপ্রজিৎ পাল (১৬)। সে ঝালকাঠি পৌর শহরের ফরিদপুর পট্টি কাটপট্টি এলাকার গৌতম পালের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ওই পরীক্ষায় দীপ্রজিৎ পাল সাতটি বিষয়ে অকৃতকার্য হয়। ফলাফল খারাপ হওয়ায় সে মানসিকভাবে ভেঙে পড়েছিল বলে পরিবারের সদস্যরা জানান। রাতে দীপ্রজিৎ নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে রাত ১টার দিকে দরজা ভেঙে তাকে উদ্ধার করেন। 

এরপর দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফয়সল তাকে মৃত ঘোষণা করেন।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ হাসান জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলায় রুজু করা হয়েছে।

আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৭ অক্টোবর ২০২৬
ডেঙ্গুতে কলেজ শিক্ষক ও ছাত্রীর মৃত্যু
  • ১৭ অক্টোবর ২০২৬
২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬