ঝিনাইদহে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

০৭ আগস্ট ২০২৬, ০৫:০৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ঝিনাইদহের কোটচাঁদপুরে পুকুরের পানিতে ডুবে মো. সিয়াম হোসেন (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার বলুহর ইউনিয়নের হাড়ডাঙ্গা বিদ্যাধরপুর পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম ওই এলাকার মো. শরিফুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে সিয়াম ফুটবল খেলতে বাড়ি থেকে বের হয়। হাড়ডাঙ্গা বিদ্যাধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সমবয়সীদের সঙ্গে খেলাধুলা শেষে বাড়ি ফেরার পথে মৃত লুৎফর রহমানের পুকুরের খাঁড়াবাঁধের পাড় দিয়ে যাওয়ার সময় পা পিছলে গভীর পানিতে পড়ে যায়।

বিষয়টি তার সঙ্গে থাকা খেলার সাথিরা বুঝতে পেরে দ্রুত পরিবারের সদস্যদের খবর দেয়। পরে পরিবারের লোকজনসহ স্থানীয় ৩০-৩৫ জন পুকুরে নেমে উদ্ধার অভিযান চালিয়ে দীর্ঘ সময় পর পানির নিচ থেকে সিয়ামকে উদ্ধার করেন। পরে তাকে দ্রুত কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ৩ পদে চাকরি, আবেদন ১৫ দি…
  • ১৫ অক্টোবর ২০২৬
সব স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত
  • ১৫ অক্টোবর ২০২৬
৩ হাজার শিক্ষকের পিএইচডি অর্জনে সহায়তার উদ্যোগ ইউজিসির, গবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
অধ্যক্ষ নিয়োগ দেবে ঢাকা কমার্স কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকেরা নতুন পে স্কেলে বেতন পাবেন কবে, কী বলছে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহ…
  • ১৫ অক্টোবর ২০২৬