মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

০৭ আগস্ট ২০২৬, ০১:০৮ PM
ধলা সীমান্ত দিয়ে এই পাঁচজনকে বিএসএফ পুশইনের চেষ্টা করলে বিজিবির প্রতিরোধের মুখে তা ব্যর্থ হয়

ধলা সীমান্ত দিয়ে এই পাঁচজনকে বিএসএফ পুশইনের চেষ্টা করলে বিজিবির প্রতিরোধের মুখে তা ব্যর্থ হয় © টিডিসি

মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ ৫ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (৭ আগস্ট) ভোর ৪টার দিকে ধলা সীমান্ত দিয়ে তাদের পুশইনের চেষ্টা করলে বিজিবির প্রতিরোধের মুখে তা ব্যর্থ হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, ধলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৩৫/৪-এস থেকে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ধলা মাঠ নামক স্থান দিয়ে প্রতিপক্ষ ১১ ব্যাটালিয়ন বিএসএফের বুড়িপোতা ক্যাম্পের সদস্যরা অজ্ঞাত পরিচয়ের ৪ জন পুরুষ ও ১ নারীকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। বিজিবির প্রতিরোধের ফলে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়।

ধলা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার নিজাম উদ্দীন শিকদার জানান, তারা সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছেন। কোনোভাবেই অবৈধ পুশইন করতে দেওয়া হবে না। বর্তমানে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

স্থানীয়রা জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) যাদের পুশইনের চেষ্টা করেছিল, তারা বর্তমানে কাঁটাতারের কাছাকাছি অবস্থান করছে বলে দেখা গেছে। বিজিবির পাশাপাশি গ্রামবাসীরাও সতর্ক ও প্রস্তুত রয়েছে। কোনোভাবেই অবৈধ পুশইন করতে দেওয়া হবে না বলে তারা জানান।

৬ ঘণ্টার ব্যবধানে ঝরে গেল ১৫ প্রাণ, দুই পরিবারেরই ১১ জন
  • ১৭ অক্টোবর ২০২৬
নন-এমপিওভুক্ত যেসব প্রতিষ্ঠানকে দ্রুত এমপিওভুক্তির সুপারিশ
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষ…
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বরে আক্রান্ত মিরাজ, বিকল্প ভাবনায় কে?
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনাল ম্যাচে মারামারি, যবি…
  • ১৭ অক্টোবর ২০২৬
অটোরিকশা চালিয়ে জীবিকা, স্বপ্ন এক লাখ গাছ লাগানোর
  • ১৭ অক্টোবর ২০২৬