চাঁদপুরে নদীতে পড়ে শিশুর মৃত্যু

২৮ জুলাই ২০২৬, ০৯:৪৮ PM
পানিতে ডুবে শিশুর মৃত্যু: প্রতীকী ছবি

পানিতে ডুবে শিশুর মৃত্যু: প্রতীকী ছবি © সংগৃহীত

চাঁদপুর সদর উপজেলার পশ্চিম শোকদী এলাকায় ডাকাতিয়া নদীতে পড়ে আয়েশা জাহান (১০) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে পশ্চিম শোকদী এলাকায় আফজাল খানের ব্রিক ফিল্ড সংলগ্ন ডাকাতিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আয়েশা জাহান পশ্চিম শোকদী গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। সে পশ্চিম শোকদী মেধা বিকাশ স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।
পরিবারের সদস্যরা জানান, সকালে আয়েশা স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে কীভাবে সে ডাকাতিয়া নদীতে পড়ে যায়, সে বিষয়ে তারা বিস্তারিত কিছু জানাতে পারেননি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চাঁদপুর জেনারেল (সদর) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুর সদর মডেল থানা পুলিশ জানায়, ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ধানমন্ডি ২৭ থেকে শেখ হাসিনার উপ-প্রেস সচিবকে আটক করল ছাত্রদল
  • ২৬ নভেম্বর ২০২৬
যুবদল কর্মীর আশ্রয়ে ভারত ফেরত ছাত্রলীগ নেতা, দেড় মাস পর গ্র…
  • ২৬ নভেম্বর ২০২৬
সরকারি মেডিকেলে ২৭০ আসন বাড়ল, তালিকায় সদ্য অনুমোদন পাওয়া সর…
  • ২৬ নভেম্বর ২০২৬
সুপারিশপ্রাপ্ত ২০০ সিভিল জজের সবচেয়ে বেশি ঢাবির, বাকি ২১ বি…
  • ২৬ নভেম্বর ২০২৬
তরুণীর সঙ্গে এমপির পিএস ও ছাত্রদল নেতার আপত্তিকর ভিডিও ভাইর…
  • ২৫ নভেম্বর ২০২৬
স্বাস্থ্য খাতে রেকর্ড বরাদ্দ, ১০ হাজার কোটি টাকাই ফেরত যাচ্…
  • ২৫ নভেম্বর ২০২৬