বিএনপি নেতার উদ্যোগে গণ-সুন্নতে খতনা

১৮ জুলাই ২০২৬, ০৬:২৯ PM
রংপুরে অসহায় ও দরিদ্র পরিবারের শতাধিক শিশুর বিনা মূল্যে সুন্নতে খতনা

রংপুরে অসহায় ও দরিদ্র পরিবারের শতাধিক শিশুর বিনা মূল্যে সুন্নতে খতনা © সংগৃহীত

রংপুরে অসহায় ও দরিদ্র পরিবারের শতাধিক শিশুর বিনা মূল্যে সুন্নতে খতনা করানো হয়েছে। শনিবার (১৮ জুলাই) জুম্মাপাড়ার করিমিয়া মাদ্রাসা সংলগ্ন সাবেক কাউন্সিলর কার্যালয়ে দিনব্যাপী এই সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়। 

মহানগরীর ২৩ নম্বর ওয়ার্ডের জুম্মাপাড়া সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে এবং সাবেক কমিশনার মরহুম ছোট মুসলিমের স্মরণে দশমবারের মতো এই আয়োজন করা হয়।

শনিবার বেলা সাড়ে ১১টায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান মো. শামসুজ্জামান সামু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এই কর্মসূচির সার্বিক ব্যবস্থাপক, রংপুর সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা বিএনপির সদস্য মো. লিটন পারভেজ।

আয়োজকরা জানান, শনিবার দিনব্যাপী চলা এই কর্মসূচিতে এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের অন্তত একশ শিশুর সুন্নতে খতনা সম্পন্ন করা হয়েছে। খতনা শেষে প্রতিটি শিশুকে লুঙ্গি, গেঞ্জি, গামছা এবং প্রয়োজনীয় সব ধরনের ওষুধ বিনা মূল্যে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্থিক সংকটে থাকা পরিবারের শিশুদের জন্য এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে। ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন আয়োজকেরা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক রাজিব চৌধুরী, জাসদের রংপুর জেলা শাখার আহ্বায়ক মো. নুরুজ্জামান মানিক, জেলা যুবদলের সহসভাপতি মো. বিপ্লব হোসেন বিটু এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক এ্যাপোলো চৌধুরী। এছাড়া দেউতি আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা মো. রাশেদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই আয়োজনে অংশ নেন।

যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
  • ০৪ নভেম্বর ২০২৬
হামের টিকা নিয়ে তদন্ত করছে সরকার
  • ০৪ নভেম্বর ২০২৬
জায়গা দখল করে ছাত্রদল নেতার অবৈধ দোকান, নিউজ করায় সাংবাদিকে…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950