টিফিনের ছুটিতে গোসল করতে নেমে প্রাণ গেল ৪ ছাত্রীর

১৬ জুলাই ২০২৬, ০২:৫৭ PM
নিহতদের মরদেহ ঘিরে স্বজনদের আহাজারি

নিহতদের মরদেহ ঘিরে স্বজনদের আহাজারি © সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় টিফিনের ছুটিতে গোসল করতে নেমে পানিতে ডুবে চার মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বরকান্দা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯) ও জান্নাত (৮)। অপর এক শিক্ষার্থীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তারা সবাই বড়কান্দা এলাকার গাউসিয়া নূরে মদিনা মহিলা মাদরাসার শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মাদরাসায় ক্লাস শেষে টিফিনের ছুটি হলে ছয় শিক্ষার্থী পাশের একটি বিলে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে একজন পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধার করতে অন্য পাঁচজন পানিতে নামে। এ সময় আরও তিন শিক্ষার্থী পানিতে ডুবে যায়।

আরও পড়ুন : আন্দোলন করে পরীক্ষা বাতিল কিংবা অটোপাসের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

খবর পেয়ে মাদরাসা কর্তৃপক্ষ ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন। প্রথমে তিন শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে তার পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘প্রথমে তিন শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়। পরে আরও একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

বাংলাদেশ বেতারের পর এবার বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত …
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘রাশেদ খাঁনের পদের আসল কাজ কী, জিজ্ঞাসা করলে সম্ভবত উত্তর দ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে এবার থানার সামনে বাসে আগুন
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে এশিয়ান ফিল্মমেকার অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কমল জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি, পুনর্নির্ধারি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬