জীবিকার তাগিদে এসেছিলেন ময়মনসিংহে, ফিরলেন লাশ হয়ে

আহত অবস্থায় নির্মাণ শ্রমিককে হাসপাতালে নেওয়া হচ্ছে

আহত অবস্থায় নির্মাণ শ্রমিককে হাসপাতালে নেওয়া হচ্ছে © টিডিসি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন একটি দশ তলা ভবন থেকে নিচে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিক মো. রাসেল মিয়ার (৩২) গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়। বুধবার (১৫ জুলাই) নিহত রাসেলের গ্রামের বাড়িতে তার দাফনকাজ সম্পন্ন হয়েছে। 

জানা যায়, গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন একটি ১০ তলা ইউটিলিটি-৪ ভবনে কাজ করার সময় রাসেল নিচে পড়ে গুরুতর আহত হন। পরে অন্যান্য শ্রমিকরা তাকে দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত রাসেল ময়মনসিংহে কাজের উদ্দেশ্যেই এসেছিলেন। মৃত্যুর পর তার মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়। পরে সেখানে তার দাফনকাজ সম্পন্ন হয়েছে।

নজরুল বিশ্ববিদ্যালয়ে নির্মাণকাজ চলাকালে শ্রমিক হতাহতের ঘটনা নতুন নয়। এর আগে ২০১৯ ও ২০২৫ সালেও বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছিল। এছাড়া বিভিন্ন সময়ে নির্মাণকাজে শ্রমিক আহত হওয়ার ঘটনাও ঘটেছে। কিছুদিন আগেও নির্মাণাধীন একটি ছাত্র হলের ছাদের একটি অংশ ধসে একজন শ্রমিক আহত হন। ধারাবাহিক এসব দুর্ঘটনার পরও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক প্রকৌশলী মো. হাফিজুর রহমান বলেন, আমরা সেই ভবনের ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে দুর্ঘটনা ঘটার কারণ জানতে চেয়েছি। শ্রমিকদের নিরাপত্তায় আমরা নিয়মিত তদারকি করছি, তবুও দুর্ঘটনা ঘটছে। আমরা নিহতের পরিবারের পাশে থাকার চেষ্টা করবো, এ নিয়ে আমাদের আলোচনাও চলছে।

নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শীঘ্রই সমাবর্তন আয়োজনের আগ্রহ নেই কুবি প্রশাসনের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9