বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ অবস্থান করছে একই এলাকায়, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

১৬ জুলাই ২০২৬, ১১:১৯ AM
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে © ফাইল ছবি

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি সমুদ্র বন্দরসমূহে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) আবহাওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে এবং এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আরও পড়ুন: পুলিশের বন্দুকের সামনে এই দিনে বুক পেতে দাঁড়িয়েছিলেন আবু সাঈদ

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রাখতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

নেত্রকোনায় ইজিবাইকের চাপায় প্রাণ গেল শিশুর
  • ২৯ অক্টোবর ২০২৬
বৃষ্টি বাগড়ায় বন্ধ মিরপুর টেস্ট
  • ২৯ অক্টোবর ২০২৬
২৬০ টাকার লটারিতে ৬৫ লাখের গাড়ি জিতল ৬ বছরের শিশু
  • ২৯ অক্টোবর ২০২৬
শিক্ষকদের আন্দোলনে সমর্থন বদলি প্রত্যাশী ফোরামের
  • ২৯ অক্টোবর ২০২৬
বুয়েটে স্থায়ী পদে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে 
  • ২৯ অক্টোবর ২০২৬
দিনভর পরিবারের সঙ্গে শপিং, রাত দেড়টায় মাকে শেষ মেসেজ, অতঃপর…
  • ২৯ অক্টোবর ২০২৬