দেশের ৪ জেলায় বন্যা পরিস্থিতির উন্নতির আভাস

১৫ জুলাই ২০২৬, ০২:৩৬ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৬, ০২:৩৬ PM
বন্যায় প্লাবিত এলাকা

বন্যায় প্লাবিত এলাকা © সংগৃহীত ও টিডিসি সম্পাদিত

দেশের তিনটি নদীর পানি এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগামী ২৪ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা ও গাইবান্ধার কিছু এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। অন্যদিকে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার কয়েকটি নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, বর্তমানে তিনটি নদীর তিনটি স্টেশনে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এগুলো হলো গাইবান্ধার তিস্তা নদীর তারাপুর স্টেশন, সিলেটের কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ স্টেশন এবং নেত্রকোণার সোমেশ্বরী নদীর কলমাকান্দা স্টেশন।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণা জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। তবে একই সময়ে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু ও খোয়াই নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

আরও পড়ুন : রাশিয়া ও যুক্তরাষ্ট্রের তিন নভোচারী গেলেন মহাকাশ স্টেশনে

এ ছাড়া গাইবান্ধা জেলার তিস্তা নদীসংলগ্ন নিম্নাঞ্চলেও আগামী ২৪ ঘণ্টায় বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। তথ্যসূত্র: বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বিশ্ব শিক্ষক দিবস ও ১০০ শিক্ষকের স্বীকৃতি—উচ্ছ্বাসের সাথে: …
  • ০৫ অক্টোবর ২০২৬
রোনালদো বিতর্কের মধ্যেই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
  • ০৫ অক্টোবর ২০২৬
দিনদুপুরে গ্রিল কেটে জাবিপ্রবি শিক্ষার্থীর ল্যাপটপ চুরি
  • ০৫ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু আজ, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সে…
  • ০৫ অক্টোবর ২০২৬
রিয়াল মাদ্রিদকে ‘সেভেন আপের’ লজ্জা দিল বার্সেলোনা
  • ০৫ অক্টোবর ২০২৬
নিজেরা দগ্ধ হয়েছে, জীবন দিয়েছেন তবুও শিক্ষার্থীদের ছেড়ে যান…
  • ০৫ অক্টোবর ২০২৬