নাগরিকদের পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়াতে হবে: মির্জা ফখরুল

১৫ জুলাই ২০২৬, ০৩:৫৪ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৬, ০৪:০৫ PM
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর © সংগৃহীত

নগরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘শুধু সিটি করপোরেশনের উদ্যোগে পরিচ্ছন্ন নগর গড়ে তোলা সম্ভব নয়। এ জন্য নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্বশীল আচরণ অপরিহার্য।’

ঢাকা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। দ্রুত নগরায়ন, জনসংখ্যা বৃদ্ধি এবং অপরিকল্পিত সম্প্রসারণের কারণে নগর ব্যবস্থাপনা দিন দিন আরও জটিল হয়ে উঠছে। তাই অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নাগরিক সচেতনতা ও দায়িত্ববোধ গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তিনি। বুধবার (১৫ জুলাই) ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আয়োজিনগরের বর্জ্য ব্যবস্থাপনা: আমার-আপনার সকলের দায়িত্ব শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ঢাকার দ্রুত নগরায়নের ফলে এখানে নগর ও গ্রামীণ উভয় ধরনের সংস্কৃতির প্রভাব রয়েছে। অনেকেই এখনও পূর্ণাঙ্গ নগরজীবনের নিয়ম-শৃঙ্খলা ও নাগরিক দায়িত্ব পালনে অভ্যস্ত নন। একটি বাসযোগ্য নগর গড়ে তুলতে তাই সচেতনতা ও দায়িত্ববোধ বৃদ্ধির কোনো বিকল্প নেই। মানুষ যখন জানে নিয়ম ভাঙলে জবাবদিহির মুখোমুখি হতে হবে, তখন তারা আইন মেনে চলতে বেশি আগ্রহী হয়।’

রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা ও স্বয়ংক্রিয় ট্রাফিক নজরদারির আওতায় থাকা সড়কের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সেখানে চালকেরা ট্রাফিক আইন বেশি মেনে চলেন, কারণ তারা জানেন নিয়ম ভাঙলে স্বয়ংক্রিয়ভাবে জরিমানা দিতে হবে। এ ধরনের জবাবদিহিতাই উন্নত নাগরিক সমাজ গঠনের ভিত্তি। ঢাকার সমস্যা স্থায়ীভাবে সমাধান করতে হলে সিটি করপোরেশন, রাজউক, ওয়াসা, বিদ্যুৎসহ সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। একই সঙ্গে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও দক্ষ ও কার্যকর করে তুলতে হবে।’

মন্ত্রী বলেন, ‘শিশুদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও নাগরিক দায়িত্ববোধের শিক্ষা দিতে হবে। এজন্য প্রাথমিক বিদ্যালয় থেকেই সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা প্রয়োজন। গণমাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক প্রচারণা এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা বাড়াতে হবে। বস্তি এলাকাসহ নগরের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা সৃষ্টি জরুরি।’

মির্জা ফখরুল বলেন, ‘একসময় বুড়িগঙ্গা নদীর পানি ছিল স্বচ্ছ ও নির্মল। বর্তমানে দূষণের কারণে নদীর পাশে দাঁড়ানোও কঠিন হয়ে পড়েছে। বুড়িগঙ্গার তলদেশে প্রায় ছয় মিটার পুরু বর্জ্যের স্তর জমে আছে, যা অত্যন্ত উদ্বেগজনক। সরকার নদী পুনরুদ্ধারে কাজ করছে। ইতোমধ্যে তুরাগ নদী পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।’ 

আরও পড়ুন : ব্লুটুথের বদলে আবারও কেন তারযুক্ত হেডফোনে ফিরছেন ব্যবহারকারীরা?

ঢাকা শহরের টেকসই ভবিষ্যৎ চারপাশের নদীগুলোর সুরক্ষার ওপর অনেকাংশে নির্ভরশীল বলেও উল্লেখ করেন তিনি।

ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন, ‘সরকার বিকল্প উৎস থেকে সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে। মেঘনা নদী থেকে প্রতিদিন প্রায় ৫০ কোটি লিটার পানি ঢাকায় সরবরাহের একটি প্রকল্প প্রায় সম্পন্ন হয়েছে। বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীকে দূষণমুক্ত ও পুনরুদ্ধার করা গেলে ঢাকা পরিবেশ, অর্থনীতি এবং পানিসম্পদ ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য সুফল পাবে।’

সবশেষে তিনি ঢাকাকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। তবে এ লক্ষ্য অর্জনে সরকারের পাশাপাশি প্রতিটি নাগরিককেও নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শীঘ্রই সমাবর্তন আয়োজনের আগ্রহ নেই কুবি প্রশাসনের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9