অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য: মির্জা ফখরুল 

১৩ জুন ২০২৬, ০৮:০৮ PM
বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর © সংগৃহীত

বাংলাদেশকে একটি স্বনির্ভর, স্থিতিশীল ও শিল্পোন্নত দেশে পরিণত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে প্রতিটি নাগরিক সমৃদ্ধি ও মর্যাদার ন্যায্য অধিকার ভোগ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি স্পষ্ট করে বলেন, অর্থনীতিতে সাম্য ও ন্যায্যতা নিশ্চিত করার পাশাপাশি বিগত আমলের গড়ে ওঠা অলিগার্কদের (স্বার্থান্বেষী প্রভাবশালী গোষ্ঠী) ধ্বংস করা এই নতুন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।

আজ শনিবার (১৩ জুন) রাজধানীর একটি অভিজাত হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কর্তৃক যৌথভাবে আয়োজিত ‘বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনৈতিক কর্মপরিকল্পনা’ শীর্ষক এক উচ্চপর্যায়ের সম্মেলনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আমি আজ এখানে কোনো প্রাদূর্ভাব বা প্যানেল আলোচক হিসেবে আসিনি; বরং দেশের মূল অর্থনৈতিক লক্ষ্য অর্জনে আমাদের নতুন সরকারের সুদৃঢ় প্রতিশ্রুতি ও অঙ্গীকার তুলে ধরতেই এসেছি। এই সেশনের মূল প্রতিপাদ্য হলো—ঝুঁকি মোকাবিলা করা, অর্থনৈতিক স্থিতিস্থাপকতাকে কাজে লাগানো এবং নতুন উদ্যম ও সঠিক দিকনির্দেশনা নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া। আমি বিশ্বাস করি, এই ভাবনাটিই আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণের মানসিকতাকে ধারণ করে।’

তিনি আরও যোগ করেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র ১০০ দিনের কিছু বেশি সময় অতিবাহিত হয়েছে। তবে এই অল্প সময়েই সরকারের লক্ষ্য ও আকাঙ্ক্ষা অত্যন্ত সুদৃঢ় ও স্পষ্ট। নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে সরকার যেকোনো ধরনের যুগান্তকারী পদক্ষেপ নিতে সম্পূর্ণ প্রস্তুত।

এর আগে আজ সকালে নবগঠিত যুবদল কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও গভীর শ্রদ্ধা নিবেদন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব বলেন, “দেশের অর্থনীতিতে সাম্য-ন্যায্যতা ফিরিয়ে আনা এবং অলিগার্কদের সিন্ডিকেট ভেঙে গুঁড়িয়ে দেওয়াই আমাদের সরকারের লক্ষ্য।” এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, দলের রাষ্ট্রনায়কোচিত সংস্কার ও দূরদর্শী চিন্তাভাবনা তথা তারেক রহমানের ‘ভিশন’ বাস্তবে রূপায়িত করতে যুবদল রাজপথে ও দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে। তরুণদের মেধা ও নেতৃত্বের ওপর আস্থা রেখেই সরকার দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে চায় বলেও তিনি উল্লেখ করেন।

শিক্ষক দিবসের সম্মাননা: স্বীকৃতি, নাকি দলীয় আনুগত্যের পুরস্…
  • ০৫ অক্টোবর ২০২৬
গাজায় ইসরায়েলের হামলায় ৮০০ শিক্ষক নিহত, আহত ৩৩০০
  • ০৫ অক্টোবর ২০২৬
অবৈধ স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ৮৫ হাজার টাক…
  • ০৫ অক্টোবর ২০২৬
একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন…
  • ০৫ অক্টোবর ২০২৬
গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে দুই দ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ধানখেতে বিদ্যুতায়িত হয়ে আনসার সদস্যের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬