জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী

পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দুই প্রশ্নের ভুলের জন্য পরীক্ষার্থীরা পূর্ণ নম্বর পাবে

১৫ জুলাই ২০২৬, ০৩:৫৩ PM
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

যারা এইচএসসি পরীক্ষা দিতে পারেনি, তারা চট্টগ্রাম বোর্ডের সঙ্গে পরীক্ষা দিতে পারবেন জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘‘এইচএসসি শিক্ষার্থীদের জীবনের গুরুত্বপূর্ণ ধাপ। বিশেষ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা ভুল প্রশ্ন তৈরিতে যুক্ত ছিলেন, দায়ী ব্যক্তিদের ইতিমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ এবং ৭ নম্বর প্রশ্নের ভুলের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে।’

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে ৩০০ বিধিতে বিবৃতিতে এসব কথা বলেন। তিনি বলেন, ‘এইচএসসি ২ হাজার ২৯৭টি কেন্দ্র রয়েছে। ১২ লাখ ৭০ হাজার পরীক্ষার্থী এতে অংশগ্রহণ করেছেন। সম্প্রতি ভারী বর্ষণ ও বন্যায় চট্টগ্রামের ৫ জেলায় পরীক্ষা স্থগিত রয়েছে।’

তিনি বলেন, ‘এর বাইরে কিছু পরীক্ষার্থী নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেনি। যারা অংশ নিতে পারেনি চট্টগ্রাম বোর্ডের ইতিমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নে অংশগ্রহণ করতে পারবেন।’

এসবিএসি ব্যাংকে তিন পদে চাকরি, আবেদন ২৫ অক্টোবর পর্যন্ত
  • ০৯ অক্টোবর ২০২৬
মাদক সেবনের অভিযোগে আটক পুলিশ কর্মকর্তা থানা থেকে পলাতক
  • ০৯ অক্টোবর ২০২৬
মৃত্যুর আগে বাবার মোবাইলে যে মেসেজ পাঠিয়েছিল স্কুলছাত্রী তা…
  • ০৯ অক্টোবর ২০২৬
এক ক্লিকেই মিলবে বাসের অবস্থান, হাবিপ্রবি শিক্ষার্থীদের উদ্…
  • ০৯ অক্টোবর ২০২৬
আইডিই বাংলাদেশে ফিল্ড ভলান্টিয়ার পদে জনবল নিয়োগ
  • ০৯ অক্টোবর ২০২৬
চিকিৎসা অবহেলায় বাবাকে ‘হত্যা’র অভিযোগ চিকিৎসকের, লিখলেন—সা…
  • ০৯ অক্টোবর ২০২৬