দ্বিতীয় দিনের মতো রাজধানীতে ভারী বৃষ্টি—গাড়ির সংকট আর জলাবদ্ধতায় চরম দুর্ভোগে নগরবাসী

১৩ জুলাই ২০২৬, ১২:০৬ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৬, ১২:৩৭ PM
রাজধানীবাসীর ভোগান্তির চিত্র

রাজধানীবাসীর ভোগান্তির চিত্র © টিডিসি সম্পাদিত

টানা বৃষ্টিতে রাজধানীবাসীর দুর্ভোগ আজও কাটেনি। সোমবার (১৩ জুলাই) সকাল থেকে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, যানজট এবং গণপরিবহনের সংকটের কারণে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও অভিভাবকদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।

সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় থমথমে আবহাওয়া বিরাজ করে। বাতাসে ছিল আর্দ্রতা ও গুমোট ভাব। সকাল ৯টার দিকে বৃষ্টি শুরু হলে মিরপুর, মতিঝিল, কারওয়ান বাজার, ধানমন্ডি, মগবাজারসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়।

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ছাতা মাথায় বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন কর্মজীবী মানুষ। অনেকে বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়ায় ব্যাটারিচালিত রিকশা ও সিএনজিচালিত অটোরিকশায় গন্তব্যে যাচ্ছেন। আবার কেউ কেউ বৃষ্টির মধ্যেই হেঁটে কর্মস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন।

টানা বৃষ্টিতে গুলশান, বনানী, বারিধারা, মোহাম্মদপুরের একাংশ, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট এলাকা, ইসিবি, মালিবাগ, শান্তিনগর, সায়েদাবাদ, আগারগাঁও, ফার্মগেট, তেজগাঁও, শনির আখড়া, পুরান ঢাকার বংশাল ও নাজিমউদ্দিন রোড, ধানমন্ডি, মিরপুর-১৩, কালশী, হাতিরঝিল, গুলশান লেকপাড় ও কালাচাঁদপুরসহ রাজধানীর অসংখ্য সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। সোমবারও এসব এলাকায় পানি জমে থাকতে দেখা গেছে।

রামপুরা থেকে পল্টনে অফিসগামী বেসরকারি চাকরিজীবী সাজ্জাদ হোসেন বলেন, সকাল থেকে বৃষ্টি। চাকরির কারণে বের হতেই হয়েছে। কিন্তু গণপরিবহন কম থাকায় সিএনজি ও রিকশাচালকরা স্বাভাবিকের দ্বিগুণ ভাড়া চাইছেন। অফিসে সময়মতো পৌঁছাতে বাধ্য হয়েই বেশি ভাড়া দিতে হচ্ছে।

সিএনজিচালক মোখলেসুর রহমান বলেন, বৃষ্টির মধ্যে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ। রাস্তায় পানি জমে ইঞ্জিনে সমস্যা হয়। গতকাল জলাবদ্ধতার কারণে আমার সিএনজির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। তাই কিছুটা বেশি ভাড়া চাইতে হয়।

সোমবার সকালেও রাজধানীর সড়কে গণপরিবহনের সংখ্যা তুলনামূলক কম দেখা গেছে। ফলে বাসগুলোতে ছিল উপচেপড়া ভিড়। বৃষ্টির কারণে যানবাহনের গতি কমে যাওয়ায় নগরীর বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এদিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলমান পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থী ও অভিভাবকদেরও দুর্ভোগ পোহাতে হয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় পরীক্ষা স্থগিত করে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ৬ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় আরও জলাবদ্ধতার সতর্কবার্তা

অন্যদিকে বৃষ্টি ও যানজটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। বৈরী আবহাওয়ার মধ্যেও জীবিকার তাগিদে তাদের রাস্তায় নামতে হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। পাশাপাশি কয়েকটি বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতেরও পূর্বাভাস রয়েছে।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9