টানা বৃষ্টিতে ডুবে গেল যশোরে ৩ ইউনিয়নের সবজিখেত

১০ জুলাই ২০২৬, ০৯:৪৫ PM
টানা বৃষ্টিতে ডুবে গেল যশোরে ৩ ইউনিয়নের সবজিখেত

টানা বৃষ্টিতে ডুবে গেল যশোরে ৩ ইউনিয়নের সবজিখেত © টিডিসি ফটো

এক রাতের ভারী বর্ষণে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি, হৈবতপুর ও কাশিমপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার সবজিখেত ডুবে গেছে। অনেক জমি বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বাঁধাকপি ও ফুলকপির চারা উৎপাদনকারী চাষিরা। পাশাপাশি ধানের বীজতলাও পানির নিচে তলিয়ে গেছে।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এসব এলাকায় পটল, পুঁইশাক, বরবটি, উচ্ছে, ঢ্যাঁড়স, বেগুন, কচুরমুখী ও কচুর লতিসহ বিভিন্ন ধরনের সবজির চাষ হয়েছে। পহেলা আষাঢ়ের পর থেকে উল্লেখযোগ্য বৃষ্টিপাত না হলেও বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া ভারী বর্ষণে অধিকাংশ সবজিক্ষেত পানির নিচে চলে যায়। কৃষকদের আশঙ্কা, আরও দুই-এক দিন ভারী বৃষ্টি হলে উঁচু জমির পটল ও উচ্ছের খেতও জলাবদ্ধ হয়ে পড়বে। ইতোমধ্যে নিচু জমির অনেক সবজি খেত তলিয়ে গেছে।

চুড়ামনকাটির দোগাছিয়া গ্রামের কৃষক মিলন আক্তার জানান, বৃষ্টির পানিতে তার এক বিঘা পটল ক্ষেতের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। দীর্ঘ সময় পানি জমে থাকলে গাছ পচে নষ্ট হয়ে যেতে পারে।

বরবটি চাষি দেলোয়ার গাজী বলেন, অতিবৃষ্টির কারণে গাছের ফুল ঝরে যাচ্ছে। এতে ফলন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে গাছও মারা যেতে পারে, যা তার জন্য বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হবে।

আব্দুলপুর গ্রামের চারা উৎপাদনকারী কৃষক মামুন হোসেন জানান, এভাবে বৃষ্টি চলতে থাকলে বাঁধাকপি ও ফুলকপির চারা রক্ষা করা সম্ভব হবে না। ইতোমধ্যে নতুন করে বপন করা বীজ অনেক চাষিরই নষ্ট হয়ে গেছে।

কাশিমপুর গ্রামের রেজাউল ইসলাম বলেন, মাঠের পর মাঠ পানিতে থৈথৈ করছে। ধানের বীজতলাগুলোও সম্পূর্ণ পানির নিচে তলিয়ে রয়েছে।

বিষয়ে জানতে চুড়ামনকাটি উপ-সহকারী কৃষি কর্মকর্তা তরুণ বিশ্বাসের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

কৃষিবিদ ইউসুফ আলী বলেন, দীর্ঘ সময় জলাবদ্ধ থাকলে সবজি গাছের গোড়া নরম হয়ে যায়। পরে রোদ উঠলে দ্রুত পচন ধরে গাছ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। আষাঢ়ের এ বৃষ্টিতে সবজি চাষিদের উল্লেখযোগ্য ক্ষতি হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কর্মী ভিসা নিয়ে নতুন নির্দেশনা দিল যুক্তরাষ্ট্র
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9