চাকরি হারিয়ে কৃষিতে স্বপ্ন, টানা বৃষ্টিতে ভেসে গেল ফাহাদের স্বপ্ন

১১ জুলাই ২০২৬, ০৩:৫৮ PM
টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত সবজি ক্ষেত (ইনসেটে আল ফাহাদ)

টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত সবজি ক্ষেত (ইনসেটে আল ফাহাদ) © টিডিসি

চাকরি হারিয়ে কৃষিতে নতুন স্বপ্ন বুনেছিলেন ভোলার তরুণ আল ফাহাদ। কিন্তু টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় তার সবজি ক্ষেত তলিয়ে যাওয়ায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। এতে নতুন করে ঘুরে দাঁড়ানোর সেই স্বপ্নও ভেসে গেছে।

ক্ষতিগ্রস্ত আল ফাহাদ বলেন, ‘চাকরি হারানোর পর ভেবেছিলাম কৃষিই আমাকে বাঁচাবে। অনেক কষ্টে টাকা জোগাড় করে সবজি চাষ শুরু করেছিলাম। কিন্তু টানা বৃষ্টিতে সব শেষ হয়ে গেল। এখন ঋণের টাকা কীভাবে শোধ করব, পরিবার কীভাবে চালাব—কোনো পথ খুঁজে পাচ্ছি না।’

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শুধু আল ফাহাদই নন, চরফ্যাশনের চরাঅঞ্চলের  এলাকার আরও অনেক কৃষকের সবজি ক্ষেত, ফসলি জমি, মাছের খামার ও পুকুর টানা বৃষ্টি এবং জলাবদ্ধতায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। ফলে কৃষকদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।

ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, দ্রুত সরকারি সহায়তা, ক্ষতিপূরণ এবং সহজ শর্তে কৃষিঋণ পুনঃতফসিলের ব্যবস্থা করা হোক। তাদের ভাষায়, ‘এই বৃষ্টি শুধু আমাদের ফসলই নষ্ট করেনি, আমাদের ভবিষ্যতের স্বপ্নও ভাসিয়ে নিয়ে গেছে।’

ঢাবি ছাত্রের ৮ তলা থেকে লাফের নেপথ্যে ‘প্রেম’, টিনশেডে বাঁচ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢামেকে বাথরুম থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার
  • ০৫ অক্টোবর ২০২৬
হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংব…
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ পদে জনবল নিয়োগ দেবে কর অঞ্চল রংপুর 
  • ০৫ অক্টোবর ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটির স্নাতকে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৫ অক্টোবর ২০২৬
বিয়ের পিঁড়িতে বসার আগেই মৃত্যু, নিথর দেহে সিঁদুর পরিয়ে স্ত্…
  • ০৫ অক্টোবর ২০২৬