১৪ ঘণ্টার ব্যবধানে দুই মরদেহ উদ্ধার 

০৪ জুলাই ২০২৬, ১১:২৬ AM
ঘটনাস্থলে পুলিশ ও এলাকাবাসী

ঘটনাস্থলে পুলিশ ও এলাকাবাসী © টিডিসি ফটো

চট্টগ্রামের আনোয়ারায় মাত্র ১৪ ঘণ্টার ব্যবধানে এক গৃহবধূ ও এক জেলের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা থেকে শনিবার (৪ জুলাই) সকালের মধ্যে উপজেলার পৃথক দুটি স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন, আনোয়ারার বটতলী ইউনিয়নের বরৈয়া এলাকার সায়েদ ইমরানের স্ত্রী উম্মে হাবিবা (২২) এবং একই উপজেলার বিলপুর এলাকার বাসিন্দা ও পেশায় জেলে জিকু সর্দ্দার (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পারিবারিক কলহের জের ধরে উম্মে হাবিবা ইঁদুর মারার বিষ পান করেন বলে অভিযোগ পাওয়া যায়। পরিবারের লোকজন তাকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত হাবিবা এক সন্তানের জননী ছিলেন।

এর রেশ কাটতে না কাটতেই শনিবার সকালে আনোয়ারা সদর এলাকার ঘনপুকুরপাড় থেকে জিকু সর্দ্দারের মরদেহ উদ্ধার করা হয়। ওই এলাকায় ভাড়া বাসায় সপরিবারে থাকতেন জিকু। 

আরও পড়ুন : বাবার শেষকৃত্যে উপস্থিত থাকবেন কি বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি?

নিহতের পরিবারের দাবি, জিকুর সঙ্গে তার এক আত্মীয়ের (স্ত্রীর বোনের স্বামী) আর্থিক লেনদেন নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। নিহতের স্ত্রী জানান, জিকু গত কয়েকদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং হতাশাগ্রস্ত ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, '৯৯৯ থেকে কল পেয়ে পুলিশ উভয় ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। উম্মে হাবিবাকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং জিকু সর্দ্দারের মৃত্যুর ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।'

এছাড়াও, এসব মৃত্যুর ঘটনায় থানায় পৃথক আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬