বিদায়ী অর্থবছরে রেকর্ড মুনাফা করল চট্টগ্রাম বন্দর

০১ জুলাই ২০২৬, ০৭:৩৭ PM
চট্টগ্রাম বন্দর

চট্টগ্রাম বন্দর © সংগৃহীত

দেশীয় প্রতিষ্ঠান চিটাগাং ড্রইং ডক লিমিটেডের হাতে বন্দরের দায়িত্ব পড়ার পর থেকেই একর পর এক অতীতের রেকর্ড ভেঙে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। সবশেষ বিদায়ী ২০২৫–২৬ অর্থবছরে দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরে কনটেইনার ও পণ্য হ্যান্ডলিং বা ওঠানো-নামানোয় রেকর্ড প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এই এক অর্থবছরে বন্দরে কনটেইনার পরিবহন আগের বছরের চেয়ে ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৫ লাখ ৩১ হাজারে। আজ বুধবার (১ জুলাই) চট্টগ্রাম বন্দরের এক বিজ্ঞপ্তিতে এই যুগান্তকারী তথ্য জানানো হয়েছে।

চট্টগ্রাম বন্দরের প্রধান চারটি টার্মিনাল, ঢাকার কমলাপুর কনটেইনার ডিপো এবং পানগাঁও নৌ টার্মিনালে আমদানি–রপ্তানি পণ্যবাহী ও খালি কনটেইনার ওঠানো–নামানোর সামগ্রিক সংখ্যা হিসাব করে এই চিত্র প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশের সমুদ্রপথে মোট কনটেইনার পরিবহনের ৯৯ শতাংশই চট্টগ্রাম বন্দর দিয়ে সম্পন্ন হয় এবং বাকি মাত্র ১ শতাংশ মোংলা বন্দর দিয়ে হয়ে থাকে।

কনটেইনারের পাশাপাশি জেনারেল কার্গো বা বাল্ক, ব্রেক বাল্ক ও ট্যাংকারে করে মোট পণ্য পরিবহনের ক্ষেত্রেও বড় প্রবৃদ্ধি হয়েছে। বন্দরের তথ্য অনুযায়ী, বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে বন্দর দিয়ে ১৩ কোটি ৮০ লাখ টন পণ্য পরিবহন হয়েছে, যা আগের ২০২৪–২৫ অর্থবছরের তুলনায় ৫ দশমিক ৫২ শতাংশ বেশি। একই সময়ে বন্দরে জাহাজ ভেড়ার সংখ্যাও বেড়েছে; বিদায়ী অর্থবছরে ৪ হাজার ৩৩৬টি বাণিজ্যিক জাহাজ থেকে পণ্য ওঠানো–নামানো হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় ৬ দশমিক ৩৫ শতাংশ বেশি।

কনটেইনার ও পণ্য পরিবহনের এই ধারাবাহিকতায় চট্টগ্রাম বন্দরের রাজস্ব আয়ও অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ২০২৫–২৬ অর্থবছরে বন্দর রেকর্ড ৬ হাজার ৬২৯ কোটি টাকা রাজস্ব আয় করেছে, যা আগের অর্থবছরে ছিল ৫,৩৬৬ কোটি টাকা। অর্থাৎ এক বছরে রাজস্ব আয় বেড়েছে ১ হাজার ২৬৩ কোটি টাকা। একই সঙ্গে বন্দরের রাজস্ব ব্যয়ও কমেছে; বিদায়ী অর্থবছরে ব্যয় হয়েছে ২ হাজার ২৭৩ কোটি টাকা, যা আগের অর্থবছরে ছিল ২ হাজার ৩৮৮ কোটি টাকা।

বন্দরের এই গৌরবোজ্জ্বল ও যুগান্তকারী সাফল্য নিয়ে আজ দুপুরে চট্টগ্রাম বন্দরের নবনির্মিত ‘ওয়ান–স্টপ সার্ভিস ভবন’ উদ্বোধন অনুষ্ঠানে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘২০২৫–২৬ অর্থবছরে বন্দরে দক্ষতার প্রতিটি সূচকে আমরা অতীতের সব রেকর্ড ভঙ্গ করতে পেরেছি। এটি আমাদের জন্য একটি যুগান্তকারী অর্জন। বন্দর ব্যবহারকারী, কর্মকর্তা ও শ্রমিকসহ সবাই একযোগে ও আন্তরিকভাবে কাজ করেছেন বলেই এই অভাবনীয় অর্জন সম্ভব হয়েছে।’

চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মানিট্রাপ: রাজনীতির সর্বনাশা হাতিয়ার!
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9