মাত্র ১২০ টাকা ও বিনা সুপারিশে পুলিশে চাকরি পেলেন রাউজানের ৮ তরুণ

৩০ জুন ২০২৬, ১২:০২ PM
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্তদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্তদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান © সংগৃহীত

মাত্র ১২০ টাকার ব্যাংক ড্রাফট জমা দিয়ে, কোনো ধরনের ঘুষ, তদবির বা অতিরিক্ত অর্থ ছাড়াই বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পেয়েছেন চট্টগ্রামের রাউজান উপজেলার আট তরুণ। চলতি বছরের টিআরসি নিয়োগে স্বচ্ছ ও মেধাভিত্তিক প্রক্রিয়ায় তাদের এই নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টার দিকে  নিয়োগপ্রাপ্তদের সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। এ সময় তিনি নবনিযুক্তদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং সততা, শৃঙ্খলা, পেশাদারত্ব ও মানবিক মূল্যবোধ নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।

নিয়োগপ্রাপ্তরা হলেন, উরকিরচর এলাকার অপু বল, পূর্ব বিনাজুরী এলাকার উদিপ্ত বড়ুয়া, কাগতিয়া ইউনিয়নের উত্তর গুজরা গ্রামের শিশির বাবু দাশ, একই গ্রামের সুশান্ত দাশ,  পূর্ব গুজরা বড় ঠাকুরপাড়া এলাকার মো. আনিকুর জামান রাকিব, নোয়াপাড়ার ঝিকুটি পাড়া এলাকার রাকিব দাশ, রামনাথ পাড়ার ডাবুয়া এলাকার আদিত্য দে (রামনাথপাড়া, ডাবুয়া) এবং হলদিয়ার গর্জনিয়া এলাকার মো. সাজ্জাদ।

সংবর্ধনা অনুষ্ঠানে ওসি সাইফুল ইসলাম বলেন, বর্তমান নিয়োগ ব্যবস্থায় যোগ্য ও মেধাবী প্রার্থীরা কোনো ধরনের সুপারিশ বা আর্থিক লেনদেন ছাড়াই বাংলাদেশ পুলিশে যোগদানের সুযোগ পাচ্ছেন। তিনি বলেন, ‘তোমরা মেধা ও পরিশ্রমের মাধ্যমে এই অর্জন করেছ। এখন সততা, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জন করতে হবে। মানবিক পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

তিনি চাকরিপ্রার্থীদের দালাল ও প্রতারকদের প্রলোভনে পা না দেওয়ার পরামর্শও দেন।

নিয়োগপ্রাপ্ত কনস্টেবল আদিত্য দে বলেন, ‘চাকরির জন্য কঠোর পরিশ্রম করেছি। আজ তার মূল্যায়ন পেয়েছি। কোনো ধরনের ঘুষ বা তদবির ছাড়াই চাকরি পাওয়ায় আমরা আনন্দিত। এই নিয়োগ অন্য চাকরিপ্রার্থীদেরও মেধা ও পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যেতে উৎসাহিত করবে।’

নিয়োগপ্রাপ্ত অন্যরাও বলেন, স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া সরকারি চাকরিতে মানুষের আস্থা আরও বাড়াবে এবং তরুণদের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে।

চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মানিট্রাপ: রাজনীতির সর্বনাশা হাতিয়ার!
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9