ব্রাজিলের জয়ে আতশবাজি, বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত

৩০ জুন ২০২৬, ০৭:৫৯ PM
আহত পুলিশ সদস্য মো. শরীফ

আহত পুলিশ সদস্য মো. শরীফ © সংগৃহীত ও সম্পাদিত

বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের জয়ে কুমিল্লা নগরীতে উৎসবের সময় আতশবাজি ফাটিয়ে বিশৃঙ্খলায় বাধা দেওয়ায় মো. শরীফ নামে এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করা হয়েছে। বুধবার (২৯ জুন) দিবাগত রাত ১টার দিকে কুমিল্লা নগরীর থিরাপুরকুর পাড়ে এ ঘটনা ঘটে। 

আহত পুলিশ সদস্য শরীফকে কুমিল্লা জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গতকাল বুধবার রাতে বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের জয়ের পর আনন্দ মিছিল বের করেন সমর্থকরা। নগরীর থিরা পুকুর পাড়ে একদল কিশোর আতশবাজি ফাটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এতে বাধা দিলে এলাকায় দায়িত্ব পালনকারী সহকারী উপপরিদর্শক (এএসআই) শরীফের পিঠে ছুরিকাঘাত করা হয়। এতে আহত হন ওই পুলিশ সদস্য। এ সময় ঘটনাস্থলে থাকা অন্য পুলিশ সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে (সদর হাসপাতালে) জরুরি বিভাগে নিয়ে চিকিৎসা দেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, সোমবার রাতে নগরীতে টহলরত ছিলেন এএসআই শরীফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স। নগরীর থিরাপুকুরপাড় এলাকায় বিশ্বকাপ ফুটবল দেখার সময় একদল যুবক আতশবাজি ফাটিয়ে বিশৃঙ্খলার চেষ্টা করে। এতে শরীফুল ইসলাম তাদের থামাতে গেলে ভিড়ের মাঝখান থেকে তাকে পিঠে ছুরিকাঘাত করা হয়। বর্তমানে এএসআই শরিফুল সুস্থ আছেন।

৩ সন্তান হত্যার দায় স্বীকার মায়ের, ৪০ ঘণ্টা আলোচনা করেও রায়…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে সহকারী রেজিস্ট্রারের আইন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ববিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি জটিলতায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু ‍নিয়ে …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা যাবে না: পানিসম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনাকে যুক্তরাষ্ট্রের ‘…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬