প্রবাসীর স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, মুখে ছিল টেপ

২৭ জুন ২০২৬, ১২:২২ PM
চালের টিন কেটে গৃহবধূর ঘরে প্রবেশ করে দুর্বৃত্তরা

চালের টিন কেটে গৃহবধূর ঘরে প্রবেশ করে দুর্বৃত্তরা © টিডিসি

ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাটে কুয়েতপ্রবাসীর স্ত্রী কাজল আক্তারের (৩০) হাত-পা বাঁধা ও মুখে টেপ লাগানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) সকালে দক্ষিণ তালবাড়িয়া গ্রামের নিজ বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

নিহত কাজল আক্তার ওই বাড়ির কুয়েতপ্রবাসী নুরুল আমিনের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে দুর্বৃত্তরা ঘরের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করে। পরে কাজলের হাত-পা বেঁধে মুখে টেপ পেঁচিয়ে দেয়। মাথায় আঘাতের চিহ্নসহ তাকে নিথর অবস্থায় পাওয়া যায়। ঘটনার সময় ঘরে তার তিন বছর বয়সী সন্তান ছিল। অন্য দুই সন্তান স্থানীয় একটি হেফজ মাদ্রাসায় অবস্থান করছিল। সকালে স্থানীয়রা পুলিশকে জানালে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এদিকে নিহতের স্বজনদের দাবি, ঘটনাটি রহস্যজনক। তারা দ্রুত ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘরের আলামত দেখে প্রাথমিকভাবে এটি চুরি বা ডাকাতির ঘটনা বলে মনে হচ্ছে না। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। আমরা এখনো ঘটনাস্থলে অবস্থান করছি। পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ঘুষ নেওয়ার অভিযোগে সরকারি কর্মকর্তাকে মেয়াদোত্তীর্ণ বিস্কুট…
  • ৩১ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ফল নিয়ে যা জানালেন উপাচ…
  • ৩১ আগস্ট ২০২৬
সড়ক দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেল ‘দ্য গ্রেট খালি’র বিলাসবহুল গ…
  • ৩১ আগস্ট ২০২৬
কারিগরি শিক্ষকদের বেতন ছাড়তে দেরি, যে ব্যাখ্যা দিল অধিদপ্তর
  • ৩১ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফল প্রকাশ আজ, নতুন পদ্ধতিতে দেখবেন যে…
  • ৩১ আগস্ট ২০২৬
ডিগ্রি ৩য় বর্ষের ইনকোর্স পরীক্ষা কবে, জানাল জাতীয় বিশ্ববিদ্…
  • ৩১ আগস্ট ২০২৬