তিস্তা মহাপরিকল্পনা আলোচনার দিনেই বাড়ল নদীর পানি, বিপৎসীমার কাছাকাছি প্রবাহ

২০ জুন ২০২৬, ০৭:১২ AM
তিস্তা নদীর পানি বৃদ্ধি

তিস্তা নদীর পানি বৃদ্ধি © টিডিসি ফটো

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নীলফামারী ও লালমনিরহাটের মধ্য দিয়ে প্রবাহিত তিস্তা নদীর পানি হঠাৎ বৃদ্ধি পেয়েছে। এতে নদীর দুই তীরের চরাঞ্চল ও নিম্নাঞ্চলে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। নদীতীরবর্তী বাসিন্দা ও কৃষকদের মধ্যে বাড়ছে উদ্বেগ।

শুক্রবার (১৯ জুন) বিকেল সাড়ে ৫টা থেকে তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার মাত্র ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

পাউবো সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় তিস্তার পানি প্রায় ৫০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। শুক্রবার সকাল থেকে উজানের পাহাড়ি ঢলের প্রভাবে নদীর পানি দ্রুত বাড়তে থাকে। সকাল ৯টায় পানি বিপৎসীমার ৫১ সেন্টিমিটার নিচে থাকলেও সন্ধ্যা ৬টায় তা বেড়ে ৫১ দশমিক ৯৫ মিটারে পৌঁছায়। তিস্তার ডালিয়া পয়েন্টে বিপৎসীমার মাত্রা ৫২ দশমিক ১৫ মিটার।

এদিকে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন অগ্রগতি, নদী ব্যবস্থাপনা ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে দোয়ানির অবসরে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পানিসম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী, সংশ্লিষ্ট সচিব, বুয়েটের পানি বিশেষজ্ঞ দল এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় তিস্তা নদীর নাব্যতা পুনরুদ্ধার, নদীভাঙন নিয়ন্ত্রণ, সেচ সুবিধা সম্প্রসারণ ও অববাহিকার টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।

নদীপাড়ের বাসিন্দা ও স্থানীয় কৃষকরা জানান, দীর্ঘদিন ধরে নদীতে পলি জমে তলদেশ ভরাট হয়ে যাওয়ায় সামান্য পানি বাড়লেই চরাঞ্চলের ফসলি জমি প্লাবিত হচ্ছে। এবং বর্তমানে চরে বাদামসহ বিভিন্ন ফসল রয়েছে। পানি দীর্ঘ সময় স্থায়ী হলে কৃষকরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, উজানে বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি দ্রুত বাড়ছে। রাতে পানি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে পরিস্থিতি মোকাবিলায় ব্যারেজের সব জলকপাট খুলে রাখা হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি চলছে।

স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড নদীতীরবর্তী মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। পানি আরও বৃদ্ধি পেলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি কৃষিজমির ক্ষতির আশঙ্কা রয়েছে।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9