বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে মাদ্রাসাছাত্র নিখোঁজ

১৮ জুন ২০২৬, ১০:৫৪ PM
স্লুইসগেট এলাকায় স্থানীয় লোকজনের ভিড়

স্লুইসগেট এলাকায় স্থানীয় লোকজনের ভিড় © টিডিসি

ভোলার মনপুরায় বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে মাহিন (১০) নামের এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেলে স্লুইসগেট-সংলগ্ন পানিতে তলিয়ে যাওয়ার পর থেকে তাকে খুঁজে পেতে উদ্ধার অভিযান চালানো হলেও বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ মাহিন মাঝের ঘাট নুরানি মাদ্রাসার তৃতীয় জামাতের ছাত্র। সে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের বাসিন্দা মো. মামুনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন সমবয়সী বন্ধুর সঙ্গে স্লুইসগেটের পানিতে সাঁতার কাটছিল মাহিন। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালালেও কোনো খোঁজ মেলেনি।

খবর পেয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালায় মনপুরা ফায়ার সার্ভিস। তবে ডুবুরি দল না থাকায় অভিযান ব্যাহত হয়।

মনপুরা ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার রবিউল ইসলাম জানান, নিখোঁজ শিশুকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। ডুবুরি সহায়তার জন্য কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে। ভোলা থেকে কোস্টগার্ডের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছালে আবার উদ্ধার অভিযান শুরু হবে।

এদিকে শিশুটির নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত উদ্ধার অভিযান জোরদার করে মাহিনকে খুঁজে বের করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দেয়নি ৭ শতাধিক প্রতিষ্ঠ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি অধ্যাপককে ভিসি নিয়োগের প্রতিবাদে সেন্ট্রালের শিক্ষার্থ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে আন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা বিশু গ্যাংয়ের…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ৪২তম বিসিএসের কর্মকর্তা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পর্যটনের নতুন সম্ভাবনা চর কুকরি-মুকরি, প্রকৃতির টানে বাড়ছে …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬